...

আস্তিক নাস্তিক দ্বন্দ্ব; সদানন্দে ভুবন মাঝে,
ধর্মের ক্ষেত্রে বিভাজন,দীর্ঘায়িত পথে স্বরাজে।
ইসলাম সেতো কেচ্ছা কাহিনী,পৌরাণিক আবর্তনে,
ধর্ম বলতে কিছুই না সব কৃষ্ণগহ্বর আর বিবতর্নে।
শুনে সব যুক্তি পক্ষে আর বিপক্ষে-
মনে ভাঙন আর বিশ্বাসে ফাটল ধরে,
রব হলো নিরাকার,কিন্তু সবকিছু দেখেশুনে;
যাই করে বান্দা নির্জন কিংবা দিবালাকে।
জানলাম, পবিত্র রমজানে যখন শয়তান গৃহবন্দী থাকে,
বললাম,হে প্রভু! বলে দাও এ অবুঝ মনে তোমার উপস্থিতি বুঝিয়ে।
কে যেন শুধালো মোর কর্ণকুহরে!!
সবার আগে জান নিজেকে,কেমন দেহঘড়ি চলে?
ধিক্কার যে জন নিজেকে নাহি জানে-
নিকৃষ্ট সেজন যে রবের অবদান অস্বীকার করে
ভাবতে থাকি কে আমি? কেমনে সদা এ মন চলে?
নিজে নিজে প্রশ্ন করি?
ভাবনার শক্তি আসে যে মগজ থেকে তা কি মানুষ দেখতে পারে ?
কেউ যেন প্রতিউত্তরে বলে দেখতে পাও নি তো কি তাতো?
তার তো আকার, আয়তন ও অবস্থান আছে!
দেখা যায় আবার সিটিস্কেন যন্ত্রের সাহায্যে।
এমন হাজারো উদভ্রান্ত প্রশ্ন-উত্তর মাঝে-
উপশম হলো সব ব্যাথা -
যখন উত্তর খুজতে তনু মন নিথর হয়ে ওঠে,
দেখতে কি পাও তোমার রুহ যা তোমায় জীবন্ত মানুষের রাখে?
আছে কি তার আকার যে রুহ তোমাতে সদা বিদ্যমান আছে?
যায় কি দেখা তারে যাদু-যন্ত্র, ডাক্তার, কবিরাজে?
রুহ কি তোমায় করছে অনুসরণ নিশব্দে ক্ষণেক্ষণে?
দোলাচল মনটা হেসে -মগ্ন হলাম খোদা প্রেমে,
নিখিল রব কে পেলাম নিঃশ্বাসে- নিশ্চিত পথে।
রহমান লতিফ
লন্ডন, ২০১৮
কি পরিস্কার কোরানের বাণী তবুও কিছু আস্তিক নাস্তিক দন্দ
What a clear message from the holy Quran still there is people who deceive and divided over.
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।
যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।
O man! What has made you careless about your Lord, the Most Generous?
Who created you, fashioned you perfectly, and gave you due proportion;
In whatever form He willed, He put you together.
Surah Infitar.... Al Quran.. Ayet ১-১০
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



