কবিতার মৃত্যু নেই *****************
১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতার মৃত্যু নেই ******************************

কবিতা তো নয় শুধু নিছক কল্পনার স্তুপ,সময়ের সাথে এযে হয়না বিলীন!
কবিতার হৃদপিণ্ডে আছে ভাষা কম্পনের সিম্ফোনি;সুর লহরী চিরকালীন।
কবিতার অন্তর্গত শব্দের শয়ানে সুপ্ত এক বিশাল পৃথ্বী,
কবিতার পরতে পরতে ছড়িয়ে আছে জীবনের রীতিনীতি।
আছে শত কোটি বছরের পান্ডুলিপির শবনম।
পোড়ামনের হাজারো স্তরে স্তরে মাখানো জখম।
শব্দের স্ফুলিঙ্গের ইথার ভেদ করে দূর্ভেদ্য পরাগরেণু,
দূরদর্শী চিন্তার প্রকাশ পাহাড় অভেদ্য পরমার্থ শুক্রানু।
স্পর্শের সুখে ঢলাঢলি করা পদ্মপুকুরে উম্মাদ সাঁতার,
কিশোর প্রেমের রঙতুলি মাখা হৃদয়জুড়ে ঘেরা কাঁটাতার।
গঙ্গার খোঁজে তন্বী নন্দিনীর নিশুতি রাতের বাহার,
কম্বলে মুড়ি দিয়ে বলা হাজারো শ্লোকের সমাহার।
কবিতায় রয়েছে দীর্ঘ হাহাকার,দীপ্তময় মহাভারত দীক্ষা,
শ্বাসত সত্য কবিতার ভাঁজে বীরপুরুষ নেয় শিক্ষা।
"রহমান লতিফ "
১১.১২.২০১৮
উৎসর্গ - কবিতার বীরপুরুষ @
নীল আকাশভাইকে
উনার -
তোমাকে নিয়ে লিখতে চাই! কবিতার মন্তব্যে এই লেখা ।
উনার প্রতি-মন্তব্যের চুম্বক অংশ --এত সুন্দর একটা কবিতা এই পোস্ট এ বেঁধে রাখা খুব অন্যায় হবে। যদি পারতাম, আমি এখনই এই কবিতাটা আপনার ব্লগে থেকে সামু পোষ্ট দিয়ে দিতাম, আপনাকে জিজ্ঞেসও করতাম না। এই কবিতাটা সবার পড়ার অধিকার আছে বলে আমি মনে করি।
কতবার এই লাইন গুলি যে পড়লাম বলতে পারব না। মুগ্ধতা আর মুগ্ধতা। আমার পড়া অন্যতম সেরা কবিতা এটা....
ইনসাল্লাহ কালকে এটা ব্লগে দেখতে পাব! শুভ কামনা রইল!
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১
শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।
সারসংক্ষেপ
রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,...
...বাকিটুকু পড়ুনমালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন