তোমার সুরে মনটা আমার, বাজায় মধুর বাঁশি।
তোমার কথার জাদু ছোঁয়ায়, প্রাণ খুলে হাসি।
নয়ন যুগল যায় জুড়িয়ে, দেখলে তোমার মুখ।
তোমার মাঝেই নিবাস গড়ে, আমার সকল সুখ।
দূরে যদি থাকো তুমি, দুখেরা ভীড় করে।
মরুর মতোন বৈরী প্রভাব, এই হ্রদয়ে পড়ে।
উদাস যখন থাকো তুমি, মনটা খারাপ থাকে।
তোমায় শুধু দেখতে যে চায়, ভাল লাগার মাঝে।
তুমি আমার প্রথম সকাল, মৃদু হাওয়ার টান।
তোমায় ঘিরেই গাইতে থাকি, হারিয়ে যাওয়ার গান।
এই জীবনের ভাবনা তুমি, হ্রদয়পূরীর রাণী।
তোমায় নিয়েই লিখছি আজি, আমার প্রেম কাহিণী।
১১/০৬/১৪ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



