শুরুতেই বসন্তের এক রাশ কৃষ্ণচূড়া ফুলের
শুভেচ্ছা।
বসেন্তের এই দিনে আমার লিখাটা কষ্ট
করে পড়বেন আশা করি।
ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত।
আরেক দিন পরেই আসছে বিশ্ব
ভালবাসা দিবস। বিভিন্ন জায়গায়
বিভিন্নভাবে তোলপাড় চলতেছে এই
ভালবাসা দিবসকে ঘিরে।
কেউ সেদিন হরতাল আবার কেউ
বা বেহায়াপনা দিবস অথবা সকল পার্ক
বন্ধের দাবিও করেছেন।.............
আমি খুব ক্ষুদ্র মানুষ,লেখনিতে তেমন
যোগ্যতা না থাকলেও ব্যর্থ কিছু প্রত্যয়
থেকে মাথার ঘিলু দিয়ে সামান্য
কিছুই লেখার চেষ্টা করি।
ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক,সবাই
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি।
আসল কথায় আসি...
ভালবাসা সব সময় ভাল জিনিস।
ভালবাসার বিপরীতে কোন কিছু নেই।
প্রত্যেকের মাঝেই ইহা গৃহীত, কারও সুপ্ত
আবার কারও বিকশিত। কেউ
আবেগে আবার
কেউবা নিরাবেগে ভালবেসে যায়।
ছোট্ট পিপঁড়া থেকে শুরু
করে হাতি পর্যন্ত ভালবাসার বিশাল
মহিমা প্রদর্শন করেন।
আমরা মানবজাতিই একমাত্র ভিন্ন
প্রাণী যারা আবেগ আর বিবেক
দিয়ে ভালবাসেন। কিছু আবেগের
ভালবাসা যেটার জন্য কেউ হরতাল
কিংবা অবরোধ চাইছেন, যেই
ভালবাসাকে বেহায়াপনা বলি।
ভালবাসা একদিনের জন্য
নয়,কিংবা ক্ষণিকের জন্যও মানায় না।
ভালবাসা চিরদিনের জন্য, চিরন্তন এক
বা একাধিক কাউকে স্বরণীয়
করে রাখার জন্য।
চৌদ্দ ফেব্রুয়ারিই শুধু
ভালবাসা আসেনা,
ভালবাসা প্রত্যেকটা দিন সমান ও
সমান্তরাল ভাবেই আসে। কেউ
সেটাকে গ্রহন করে আবার
কেউবা বানিজ্যিক ভাবে লাভবান
মনে করে।
নিয়ম আর পরিবর্তনের কারণে কিছু
ভালবাসার জন্য আজ সব ভালবাসাই
প্রশ্নবিদ্ধ!
কিন্তু একজন মা কিংবা বাবার
ভালবাসা অমোঘ নিয়মের মতই সত্য
এবং খাঁটি।
তবে ধরন
অনুযায়ী কিংবা ক্ষেত্রবিশেষে ভালবাসা আলাদা আলাদা।
কেউ সুখি থাকার জন্য ভালবাসে আবার
কেউবা সুখি করার জন্য
কাউকে ভালবাসে।
কিন্তু মূলত
ঘুরে ফিরে আপনাকে একখানেই
ফিরে আসতে হবে আর
সেটা হলো ভালবাসা।
আপনি যাকেই ভালবাসেন না কেন
সেটা যেন একদিনের জন্য নাহয়। অবশ্যই
টিকিয়ে থাকার মত হয়,স্বল্পখনের
পরিচিত আর লোভনীয় কিছু
ভালবাসা আছে, এদের জন্য
আমি মনে করি ভালবাসা দিবসের
দিনটা পার্ফেক্ট কারণ
এরা অতি লোভী আর সামান্য
জ্ঞানধারী মানুষ।
আত্মমর্যাদার
ভিত্তিতে ভালবাসা দেখতে হলে মায়ের
কোলে কিংবা মা নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর
মতই উদাহরন দিতে হয়।
এটি হলো ভালবাসার শ্রেষ্ঠ উপলোকন।
এই ভালবাসা এখন মা ছাড়া দেখাই
যায়না।
এমন কিছু করবেন না যেটার জন্য
ভালবাসার মর্যাদাকে কেউ
ঘৃনা করে,এমন ভালবাসবেন না,যেটার
জন্য
ভালবাসা দিবসকে বেহায়াপনা বলে।
লিখতে গেলে হয়তো পড়ে শেষ
করতে পারবেন না তাই আজ
এখানেই,সর্বপরি, সবার ভালবাসাই হোক
চিরদিনের জন্যই আত্মপ্রত্যয়ি এই দো'আ'য়
শেষ করলাম।
সবাইকে ভালবাসা দিবসের
ভালবাসাই শুভেচ্ছা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



