somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট ছোট খাদে ভালবাসা কমে না

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মা -কিরে গালে হাত দিয়ে আছিস কেন?
সৌরভ -এমনিই দাঁতে ব্যথা।
মা -দাঁতে ব্যথা? কি হইছে দেখি দেখি।
হাত সরা।
সৌরভ -কিছু না কাল আইসক্রিম খেয়ে পানি খাইছিলাম তাই ব্যথা।
মা -দেখি দেখি ইয়া আল্লাহ গালে হাতের
দাগ কেন? কে মারছে তোকে।
সৌরভ - কোথায়...কোথায়?
মা -এই যে স্পষ্ট পাঁচ আঙ্গুলের দাগ।
সৌরভ - কে আমাকে মারবে? এমনেই বন্ধুদের
সাথে দুষ্টামি করতে গিয়ে একটু লাগছে।
মা -একবার বলিস আইসক্রিম খেয়ে হইছে,একবার বলোছ দুষ্টামি করতে গিয়ে হইছে।কি ব্যাপার বল
তো বাবা..
সৌরভ - কিছু হয়নাই মা।এতো পেচাইয়ো নাতো।
এই বলে খাবার টেবিল থেকে উঠে গেল
সৌরভ । মাকে বড়রকমের মিথ্যে কথা বলে ফেলেছে। এই দাগ আইসক্রিম বা বন্ধুদের দুষ্টামির ফল না। গতকাল
মহুয়ার থাপ্পড়ের ফল। এতো জোরে থাপ্পড় মেরেছে যে গালে পাঁচ আঙ্গুলের দাগ বসে গেছে। এখন কিছু
খাওয়া তো দূরে থাক,সারাদিন
গালে হাত দিয়ে বসে থাকা ছাড়া উপায় নাই। মহুয়া মেয়েটা দেখতে সুন্দর। অতিরিক্ত সুন্দর যেটাকে বোঝায়।
অনেক দিনের পরিচয়,সে তো সহজে রাগে না তাহলে হঠাত এরকম থাপ্পড়ের দিলো কেন। সমস্যাটা কোথায়? প্রপোজ করাতেও তো কোন ভুল ছিল না।
৭টা তরতাজা লাল গোলাপ দিয়ে আর
কবিতার দুচার লাইন । আচ্ছা গোলাপে কি কোন সমস্যা ছিল, কবিতাটাও
তো ঠিকঠাক বলেছিল।
তাহলে থাপ্পড় টা মারলো কেন?

## মহুয়ার মন খারাপ। ঘুম আসছে না। রাত ১টা বেজে ২০ মিনিট।
এখন গভীর ঘুমে থাকার কথা। তবে আজ ঘুমোতো পারছে না। সৌরভের
কথা মনে পড়ছে। ছেলেটাকে এতো জোরে থাপ্পড় মারা উচিত হয়নি। যদিও এটা তার প্রাপ্য ছিল।
কোথায় কি করতে হয় এটা ঐ ছেলের
মাথায় আজও ঢুকলো নাই।
কোচিং থেকে বান্ধবীদের সাথে ফিরছিল,
এমন সময় রাস্তায় দাড় করিয়ে কি সব
ইনিয়ে বিনিয়ে বলে গোলাপের গুচ্ছ
হাতে ধরিয়ে দিলো। এমনিই
দিনটা ভালো কাটে নাই, পরে হঠাত
এরকম অনাকাঙ্গিত প্রপোজাল
পেয়ে টেম্পারটা কন্ট্রোল করতে পারলো না।বসিয়ে দিলো একটা। তবে থাপ্পড়
টা একটু বেশিই জোরে পড়ে গেছে।
ব্যথা পেয়েছে নিশ্চয়ই। এরকম
করা একটুও উচিত হয়নি। প্রেমের
প্রস্তাবই তো দিয়েছে, পালিয়ে নিয়ে যাওয়া হুমকি তো আর দেয়
নি। কাল ক্লাসে গিয়েই সৌরভের
কাছে ক্ষমা চেতে হবে।নাহ কাজটা একটুও ঠিক হয়নি।
..........................................
..........................................
রাতটা গভীর হয়। রাত জাগা পাখিগুলো জোছনা সাক্ষী রেখে আলাপ
চালিয়ে। জোনাক পোকার
আলোতে প্রেম পত্র লেখে তা বাতাসে ভর করে আদান-প্রদান করে। কেউ বা কারও প্রতিক্ষায় থাকে। পৃথিবীর
দুপ্রান্তে দুটি মন কাছে আসার
অপেক্ষায়। খুব ধীরে ধীরে কাছে আসবে। খুব দ্রুত তৈরী হওয়া সম্পর্ক নড়বড়ে হয়।হালকা বাতাসেই পড়ে যেতে পারে। ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্ক
গভীরতা পায় বেশি। গভীর
সম্পর্কে খাদ থাকে না। থাকলেও
ছোটছোট। ছোট ছোট খাদে ভালবাসা কমে না।

Happy Valentines Day to all...
Wish u all a lovable, proactive, secure life ahead...!!!
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×