০৪/১২/২০১৪
সেই সকাল থেকে অপেক্ষায় ছিলাম
কখন সন্ধ্যে নামবে,
... কখন পুব আকাশে সোনালী হলুদ
বর্ণচ্ছটা মেশানো চাঁদের উদয় হবে।।
অপেক্ষায় ছিলাম সে-ই সকাল থেকে
কখন রাত হবে,
..... কখন চাঁদের শরীর থেকে সোনাবরণ
রং মুছে বিশুদ্ধতার শুভ্র রং ফুটবে।।
সকালের মিষ্টি রোদ প্রদর্শী
সূর্যোদয় থেকে অপেক্ষা করছিলাম
কখন আসবে চাঁদ?
দুপুরের গা জ্বালানো প্রখর
সূর্যালোক থেকে অপেক্ষায় ছিলাম
কখন আসবে চাঁদ?
বিকেলকে উপভোগ কররছিলাম
তবুও অপেক্ষায় ছিলাম
চাঁদকে দেখতে পাবো বলে!
সূর্যাস্তের স্বর্গীয় সৌন্দর্যে
বিমোহিত হয়েও অপেক্ষায় ছিলাম
চাঁদকে দেখতে পাবো বলে!
চিরচেনা সেই চাঁদটাকে দেখার
ব্যকুলতায় বিভোর ছিলাম,
চিরচেনা সেই বর্ণসুষমা দেখার
আকুলতা বেড়েই চলেছিল।
অবশেষে সন্ধ্যে নামলো...
অপেক্ষা পরিণত হলো
অরণ্য রোদনে...!!
কেননা আজ,
....................
.....................
অমাবস্যা ছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



