somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন তুলনা করা হচ্ছে জামাল ভূঁইয়াকে মার্টিনেজের সাথে!

০৫ ই জুলাই, ২০২৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন মাধ্যমে জামাল ভূঁইয়ার সাথে মার্টিনেজের যে বিশ্রি কম্পেয়ার করা হচ্ছে সেটা প্রচন্ড পরিমাণ লেইম লাগতেছে এখন।

মার্টিনেজ দেশে আসছে, অর্গানাইজারদের প্রথম যে জিনিসটা করতে হত সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্লেয়ারদের সাথে একটা ছোটোখাটো সাক্ষাৎ এর ব্যবস্থা রাখা। এই জিনিসটা করতে তারা ব্যর্থ হয়েছেন।

দ্বিতীয়ত যখন তারা জানতে পারলেন যে ক্যাপ্টেন এবং গোলরক্ষক দুইজনই উপস্থিত হয়েছেন মার্টিনেজের সাথে দেখা করার জন্য, তারা হোটেলে একটা মিটিং এর ব্যবস্থা করতে পারতেন। অথবা যে টকশোর ব্যবস্থা তারা করেছিলেন তার সামনে পিছনে একটা সময় তারা আমাদের প্লেয়ারদের জন্য দিতে পারতেন। সেটাও তারা করেন নি।

এখন কাহিনী হচ্ছে আমরা আমাদের গর্ব জামাল ভূঁইয়াকে কম্পেয়ার করা শুরু করছি মার্টিনেজের সাথে। আমাদের ক্যাপ্টেনের পেজে মিলিয়ন ভিউ মার্টিনেজের পেজে মিলিয়ন নেই, আমাদের ক্যাপ্টেনেকে লা লিগাতে আমন্ত্রণ করা হয়েছিল সাক্ষাৎকার এর জন্য, আমাদের ক্যাপ্টেন সাফ চ্যাম্পিয়নশিপে একটা বিশাল ফাইট ব্যাক দিয়ে এসেছেন, এরকম নানা কথা উঠে আসছে সামনে।

কিন্তু প্রশ্নটা হচ্ছে মার্টিনেজ কি সরাসরি না করেছিল ক্যাপ্টেনের সাথে দেখা করার প্রস্তাবে? নাকি তার কান পর্যন্ত খবরটা পৌঁছায়নি?

নিউজ পড়ে যতদূর জানতে পারলাম মার্টিনেজ পর্যন্ত এই খবরটা পৌঁছায়নি। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি মনে করি মার্টিনেজের সাথে তুলনা করাটা অযৌক্তিক। কারণ এই অংশে তার কোনো দোষ খুঁজে পাচ্ছিনা।

আমরা বাঙালী জাতি সস্তায় বিশ্বাসী। আমরা দেখছি যে সবাই শেয়ার দিচ্ছে, তাই আমরাও দেই। আর যেহেতু মার্টিনেজ এসব ট্রল বুঝবে না, বাংলা বুঝবে না, কে জামাল কে জিকো এসব জানবে না, তাই আমরা প্রতিবাদ হিসেবে এই নোংরা তুলনা করাটাই বেছে নিয়েছি। আমাদের উচিত ছিল যারা ইভেন্ট ম্যানেজমেন্টে ছিল তাদের বিরুদ্ধে কথা বলা। আমরা তো সেটা বলব না, কারণ আমরা ভয় পাই। আমরা আসলে প্রতিবাদ করছি না, আমরা স্রোতে গা ভাসাচ্ছি।

পুরো ঘটনাটা যে আমরা মার্টিনেজের উপর দিয়ে পার করে দিচ্ছি, আমরা কি বুঝতেছি যে এর পিছনে আসল দোষীরা ধামাচাপা পড়ে যাচ্ছে? এর ফলাফল কি হবে জানেন? পরবর্তীতে আরেকজন বিশ্বসেরা প্লেয়ার আসবে আর আমাদের গর্বের সন্তানরা একইভাবে অপমানিত হবে।
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×