১লা বৈশাখের সাথে পান্তা ইলিশ কেন খাওয়া হয়?? এইটা আমার বিশেষ কৌতুহলের কারনে অর্জিত তথ্য ঘেটে কোথাও পান্তা ভাতের সাথে ইলিশ মাছের মিল পেলাম না।
খাওয়াতে মানা নাই… তবে…
ইলিশ কোন ভাবেই বৈশাখের মাছ না , তার উপরে এখন মা-ইলিশের ডিম ছাড়ার সময়।ইলিশ এখন তার আন্ডা ফুটে বাচ্চা বের হলে তাদের বড় করার কাজে ব্যাস্ত থাকবে আর আমরা তাদের সেই সুখময় সময়ে হানা দিচ্ছি…???
গত কয়েক দশকে ক্যামনে ক্যামনে আমাগো রং ঢং করা বাঙালীদের বানানো নিয়মে এটা হচ্ছে।
>>উপদেশ:: আসুন আমরা নিজেরা এই সময় ইলিশ মাছ খাওয়া ও ফ্রিজে জমানো থেকে নিজে বিরত থাকি এবং ধরা থেকে জাইল্লা কে বিরত রাখি…….>(গত বছরের পোষ্ট টা কপি করলাম। সকালে Akku Chowdhury স্যার এর শেয়ার করা একটা পোষ্ট দেখে এখানে ইলিশ মাছকে না করা হয়েছে একটা চিহ্নের মাধ্যমে আমার গত বছরের কথা মনে পরলো। আসলে আমাদের এমন করে ভাবতে হবে।
গড্ডালিকায় গা ভাসিয়ে কিছু করার আগে ভাবতে হবে কি কি আমাদের না-করাতে মঙ্গল, আর কি কি আমাদের করাতে মঙ্গল।
কেননা সকালে সবার মঙ্গল কামনা করে সোভাযাত্রা করা হয় আর একটু পরে জাতীয় মাছের উপর হামলা করে মৎস-অর্থনীতি ধ্বংশ করা হয়। আমাদের দুই দিকেই ভাবার সময় এসেছে।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


