somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

::কিসের নাম জীবন?? কার নাম জীবন??

৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

::কিসের নাম জীবন?? কার নাম জীবন??
:::আপনার কাছে ৫০০টাকার মত আছে মাস শেষ হতে বাকি আরো ৭/৮দিন এই টাকা দিয়ে চলতে হবে মাস শেষ হলে টিউশনির টাকা হাতে আসার আগে আর কোন টাকা আসবে না।
ভাই এরি নাম জীবন…..:)
>>ক্যাম্পাসে এরকম কিছু ছেলে পাবেন যারা একটা শার্টই সবসময় ইউজ করে । ওই শার্ট পড়েই ক্লাসে যায় । একই শার্ট পড়ে যায় টিউশনিতে । আর ভাইভার সময় ওই একই শার্ট একটু ইস্ত্রি করে ফর্মাল গেটাপ হিসাবে ইউজ করে ।
এই গ্রুপটা কোনদিনই হলের ডাইনিং ছাড়া খাওয়া দাওয়া করে না ।
দরকার হইলে হোটেলের সামনে থেকে ঘুরে আসবে ,কিন্তু হোটেলে ঢুকে খাওয়া দাওয়া করবে না ।
হলে যদি ফিস্ট হয়ে থাকে তাহলে এরা ৩০/৪০ টাকা দিয়ে টোকেন কেনা থেকেও ১০ টাকা বাচিয়ে কিভাবে ডিনার করা যায় এই হিসাবটা করে ।
মোস্ট অব দ্যা টাইম এই স্ট্রাগল করা গ্রুপটার খবর আমরা রাখি না ।

অনেকে মনে করে ভার্সিটিতে এসে মেয়েরা শুধু প্রেমই করে...আসলে বাস্তবতা ভিন্ন।
তাদের অনেকে একাধিক টিউশনি করে পড়ালেখার খরচ চালানোর জন্যে...

কিছু ছেলে মেয়ে আছে যারা ঈদের সময় কর্মচারী হিসাবে বিভিন্ন সুপারশপে পার্টটাইম জব নেয় । সকাল নয়টায় জয়েন করতে হয় দোকানে । ফিরতে ফিরতে রাত দশটা । কোন ছুটির দিন নাই । এইভাবে কাজ করার পর ওই কোম্পানি তাদের হাতে ২০/২৫ হাজার টাকার একটা এমাউন্ট ধরিয়ে দেবে ।
এইকারনেই দেখবেন পেছন থেকে উঠে আসা ছেলে মেয়ে গুলো অমানুষিক পরিশ্রম করতে পারে ।
একটা কঠিন সময় পার করে এসেছে বলেই এরা উপরে উঠতে পারে ।
প্রচণ্ড বিনয়ী হয় । মানুষকে সম্মান করতে জানে ।
আপনার বন্ধুটি বারবিকিউ পার্টিতে জয়েন করে নি বলে মুখের উপর তাকে বলে দিলেন "'অসামাজিক "" । আড়ালে আবডালে মানুষটাকে নিয়ে হাসাহাসি করেন । কিন্তু ভেতরের খবর জানেন না । ওই ছেলেটার প্রতিটা পয়সা খরচ হয় হিসাব করে ।
একটা ছেলে একই প্যান্ট বার বার পড়ে আসে বলে আপনার ধারনা হইলো , ছেলেটা একটা ক্ষ্যাত । কিন্তু সত্যি কথাটা হচ্ছে প্রতি মাসে একটা করে নতুন প্যান্ট কেনার সামর্থ্য তার নাই ।

নিজের দীনতা প্রকাশ করে মানুষটা কারো করুনা পেতে চায় নি । কারন ওর আত্মসম্মানবোধটুকু ওই রংচটা প্যান্ট থেকেও অনেক দামি ।
অতএব কাউকে চূড়ান্ত ভাবে বিচার করার আগে আরো একবার ভাবুন ,যার সম্পর্কে বলছেন তাকে কি আপনি সম্পূর্ণভাবে জানেন ? নাকি বাইরের লেবাস দেখেই মন্তব্য করছেন ।
শেষ পর্যন্ত কিন্তু আপনার মন্তব্য জয়ী হয় না ।
জয়ী হয় ওদের সংগ্রাম... জয় বাংলা… জয় ছাত্র জীবনের জয়…….
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×