somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই ভাল থাকুক, সবার শুভবুদ্ধির উদয়হোক।

১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শর্ত:০১--সামাজিক বা শারিরিক দুরুত্ব মানলে করোনা থেকে মুক্তি পাওয়া যায়।
ফলাফল: জনগনের কোনই আগ্রহ নাই, জনগনকে জোর করে মানাতে হল। মাঝখান থেকে পুলিশ ভাই/বর্ডার গার্ড/সেনাবাহিনীর দোরঝাপ করা লাগলো। তারা জনগনকে ভালবেসে ফেলেছে বলে পাছায় বাড়িও দিতে পারে না আবার ঘরেও রাখতে পারছেনা, কি এক্টা অবস্থা।

শর্ত:০২--নিয়ম মেনে মাস্ক পরলে করোনা থেকে সুরক্ষা পাওয়া যায়।
ফলাফল: জনগনের কোনই আগ্রহ নাই, জনগনকে জোর করে মানাতে হয় । সরকারি-বেসরকারি নানা সংস্থা ফ্রি ফ্রি মাস্ক দিছে তাও পরার খবর নাই। থুতনির নিচে মাস্ক রেখে এক সিগারেট ৩/৪ জনে ভাগাভাগি করে টানে।এমনকি আমার নিজের দেখা করোনা হাসপাতালেও মাস্ক ছাড়া ধোরাফেরা করছে, পান খাওয়া লালচে দাত বের করে টুথপিক দিয়া ভাঙ্গা সুপারি বের করতাছে, কি এক্টা অবস্থা।

শর্ত:০৩-- সাবান পানি দিয়ে হাত ধুইলে করোনা থেকে সুরক্ষা পাওয়া যায়।
ফলাফল: বাসায় ধোয় কিনা কে জানে।প্রাকৃতিক-অপ্রাকৃতিক যেকোন কাজে সাবান পানি ব্যবহারও হয়কিনা আল্লাহ মালুম। যে সকল সরকারি- বেসরকারি বা হাউজিং এর গেটে বেসিন বসানো হইছিল জালি ব্যাগে সাবান রাখা হইছিল তার অবস্থা আমরা সবাই জানি। মাঝখান থেকে কিছু বেসিন সেট বিক্রি হইল। বড় কোম্পানি গুলা সব গুলো এড এডিট করে করোনা দুর হয় এমন স্লোগান লা্গাইলো। যারা আগে ১০সেকেন্ডে সব এলিয়েন চেহারার জিবানুকে ডিসুম ডিসুম করতো তারা একটু পরিবর্তন করে চিপা দিয়া ২০সেকেন্ডে এ সব জিবানুরে কুপকাত প্রচার করছে।তা হলে তোগ আগের কথা কি ডাহা মিথ্যা?? কি এক্টা অবস্থা।

শর্ত:০৪—টিকা নিলে করোনা থেকে সুরক্ষা পাওয়া যায়।
ফলাফল: আগের সব মানছি আর না মানছি কপালে যা আছে টিকা নিবাম আর ফেবুতে ফটু দিবাম, আল্লাহ ছাড়া কেউ থামাইতে পারতো না। আমার জানা শোনা সবাইর একি অভিজ্ঞতা যে, লাইন আর লাইন, গারের উপরে পরতাছে, ৪ ঈদের কোলাকুলি বাকি আছে সব এবার লাইনে সাইরা ফেলবো। আজকে James Pulak
কইলো "ঢাকা মেডিকেলে আজ সকালে যা দেখলাম, সেটা দেখে করোনা ভ্যাকসিনের টিকা নেবার ইচ্ছা উঠে গেছে। রাত ৪ টা থেকে মানুষ সিরিয়াল দিয়ে ইমারজেন্সি গেট থেকে শহীদ মিনার পর্যন্ত লাইন ধরে রাস্তায় গিজগিজ করে বসে আছে। খুবই বাজে একটা অবস্থা এভাবে যুদ্ধ করে কি টিকা নেয়া সম্ভব??? এতে তো করোনার সংক্রমণ আরও বাড়বে বলে মনে হয়। তারা নিজেও জানে না যে টিকা দিতে পারবে কি না। এই অনিশ্চয়তায় আপনি কতদিন বা কতক্ষন অপেক্ষা করবেন???"


--কে আবার টিকা বেডরুমে বসে দিল, কে দলের পোলাপান নিয়া মিসিল কইরা টিকা দিল, টিকা ভরা সিরিজ কে ফালাইলো, কে খালি সিরিজ পুশ করলো………. ইত্যাদি… ইত্যাদি…….

জাতীয় করোনা পরামর্শক কমিটি কয় আরো লক ডাউন বারান, সাথে সাথে সব খুল যা সিমসিম।

এমন সবাই বলছে, তাহলে আমরা কি করবো??? কিভাবে থাকবো।
but আমাদের সবাই আর যা করি আর না করি সর্তক থাকা খুব জরুরি, নিজের জন্য, পরিবারের মানুষের জন্য, প্রিয়/অপ্রিয় মানুষের জন্য, বন্ধুর জন্যে শত্রুর জন্যে।
সর্তক থাকার মধ্যে সামাজিক বা শারিরিক দুরুত্ব+নিয়ম মেনে মাস্ক পরিধান+সাবান পানি দিয়ে হাত ধোয়া+ নিয়ম মেনে টিকা নেয়া+ সরকারি সিদ্ধান্ত মেনে চলা।
সর্বপরি সর্তক থাকাটা নবীর বড় সুন্নতও।
সবাই ভাল থাকুক, সবার শুভবুদ্ধির উদয়হোক। ভাল থাকুক বাংলাদেশ, ভাল থাকুক বিশ্ব।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৫৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×