somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদুর রহমান
আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

খন্ড খন্ড ভাবনারাশি_ ১১

২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১।
শের-এ-বাংলা এ কে ফজলুল হক সাহেব একবার বলেছিলেন, যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখবে?" সত্যি বলতে, আমরা জাতি হিসেবে এতোটাই নীচে নেমে গেছি যে আমাদের ভিতর লুকিয়ে থাকা সিংহের গর্জন এখন বিড়ালের মিয়াও স্বরে রূপান্তরিত হয়েছে।তাই আজ চোখের সামনে যেকোন অন্যায়-অবিচার ঘটতে দেখলে আমরা মিয়াও মিয়াও করি সেই সকল বিড়ালের সামনে যারা আজ সিংহের বেশ ধারন করেছে।ফলশ্রুতিতে আর্নেস্ট হেমিংওয়ের একটি বিখ্যাত উক্তি "মানুষকে ধ্বংস করা যায় কিন্তু পরাজিত করা যায় না" অকেজো হয়ে যায়।চারদিক জুড়ে মানুষ নির্যাতিত হচ্ছে; মানবতা ধূলিস্যাত হচ্ছে অথচ আমরা সবাই চুপ।আমাদের এই নীরবতাই প্রমান করে আমরা পরাজয় বরন করেছি।অথচ আমরা কিন্তু সংখ্যায় কম নয়।আচ্ছা, এই জীবনকে এতো দাম দিয়ে কি লাভ?ভালো থাকবেন ভাবছেন?হাস্যকর!সত্যি হাস্যকর!অতীতে যারা এই জীবনকে প্রাধান্য দিয়েছিলেন তারা ইতিহাসের পাতায় আজও কলঙ্কিত।কাজেই স্মরন করুন সেই সকল নবী রাসূল এবং তাদের সঙ্গী সাথীদের কথা যাদেরকে লোকজন আজও শ্রদ্ধাভরে স্মরন করেন। কারন তাদের কাছে এই জীবনটা বড়ই তুচ্ছ ছিলো।তাদের কাছে মূল্যবান ছিলো তাকওয়া,মানবতা।আর এই জন্য নিজেদের তারা বিলিয়ে দিয়ছিলেন মানুষের কল্যানে।আমাদের উচিৎ তাদের অনুসরণ করা; তাদের অনুকরন করা তবেই কল্যান না হলে আমরাও সেই সকল মানুষদের অন্তর্ভুক্ত হবো যারা ইতিহাসের পাতায় আজও ঘৃণার পাত্র।

২।
আপনাকে যে মূল্যায়ন করে না আপনি তাকে মূল্যায়ন করুন।কারন তার মধ্যে স্বল্প হলেও ভালো গুন আছেই।দেখবেন আল্লাহর দয়ায় একদিন সেও আপনাকে আপনার তুলনায় অধিক মূল্যায়ন করবে।

৩।
দেশ জাতি বর্ণ বিচারে আমরা কখনও লাভবান হতে পারবো না।আমরা লাভবান হবো তখন যখন আমরা আত্মসংজ্ঞা উপলব্ধি করতে সক্ষম হবো।

৪।
যে মনে অনুকম্পাবোধ নেই সে মন ভালোবাসার সংজ্ঞা জানে না।

৫।
সম্পর্ক যখন ভেঙ্গে যায় তখন অবশিষ্ট কিছু থাকুক আর নাই বা থাকুক স্মৃতিগুলো কিন্তু ঠিকই থেকে যায়।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×