somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদুর রহমান
আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

কোনটা ভালো কোনটা মন্দ কে বলবে?

৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবী দিন দিন ধ্বংসের দিকে তলিয়ে যাচ্ছে।আধুনিকতার স্পর্শে মূর্খতা তার জায়গা করে নিচ্ছে সুদৃঢ়ভাবেই।পৃথিবীতে অনেক মানুষই আছেন যারা ভাবেন সৃষ্টিকর্তা বলতে কেউই নেই।বরং যত ধর্মকর্ম আছে এসব মানুষই সৃষ্টি করেছে।এগুলো সময়ের সাথে গড়ে উঠেছে।এতে অনেক কিছু যোগ হতে পারে এমন কি বিয়োগও হতে পারে। এতে করে ধর্মটা উন্নত হতে পারে অথবা ক্ষতিও হতে পারে। মূল কথা হলো প্রতিটি ধর্মীয় কিতাব থেকে ভালো জিনিসগুলো নিয়ে খারাপ জিনিসগুলো বাদ দিয়ে তারপর পালন করি।আর আমরা সে জন্য মানবো না যে সেটা ধর্মীয় কিতাবে লিখা আছে;আমরা আমাদের যুক্তি আর বুদ্ধি দিয়ে সেটা বিচার করবো।এবং ভালোটা গ্রহন করে সেভাবে জীবন যাপন করবো।আমারও একই কথা। আসলেই তো! কেন হিন্দুইজম,খৃষ্টান, ইসলাম ধর্ম?এর চেয়ে ভালো হয় আমরা এগুলোর ভালো জিনিসগুলো জড়ো করি এবং সেগুলোই মেনে চলি।তবে আমার প্রশ্ন হলো কোনটা ভালো আর কোনটা মন্দ কে বলবে?

উদাহরন স্বরূপ যদি বলতে হয়,আমেরিকায় নারীদের শর্টস পরা আর স্কার‍্ট পরা খুবই কমন।এটা তাদের জন্য ভদ্রতা।এখন যদি বাংলাদেশে সেটার প্রয়োগ ঘটানো হয়; আমাদের দেশের মেয়েরা যদি আমেরিকান মেয়েদের মতো ড্রেস আপ করে বাঙ্গালীরা বলবে এটা অভদ্রতা।আমাদের দেশের নারীরা শাড়ি পরলে অনেকের পেট বাহির হয়ে থাকে; আমেরিকান নারীদের কাছে পেট দেখানো অভদ্রতা।আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করাটা ভদ্রতা;কিছু কিছু পশ্চিমা দেশে ঠোটে আর গালে চুমু দেয়াটা ভদ্রতা;আবার কিছু কিছু পশ্চিমাদেশে একজন পুরুষ আর একজন নারী যা ইচ্ছে তাই করবে এবং সে জন্য কারো কাছে জবাব দিহি করতে হয় না, এটা তাদের জন্য ভদ্রতা। কিন্তু আমাদের দেশের সাপেক্ষে বিচার করতে গেলে এসবগুলোই অভদ্রতা ।আবার ধরুন চায়নায় মানুষ শুকর খায়;সাপ বিচ্ছু কোনটাই বাদ রাখে না।এগুলো তাদের কাছে খুবই স্বাভাবিক এবং ভদ্র খাবার।এখন এদেশে আপনি যদি সাপ কিংবা শুকর খাওয়ার কথা বলেন, মানুষ আপনাকে খাটাস বলবে।এভাবে অজস্র উদাহরন দিতে পারি।কিন্তু এই সমস্যাগুলো কে ঠিক করবে? কে?

পশ্চিমায় ন্যুড বিচ আছে।মানুষ সেখানে উলংগ থাকে এটা তাদের জন্য ভদ্রতা আর বাংলাদেশের সমুদ্র সৈকতে উলঙ্গ হওয়াটা অভদ্রতা।এমন কি কঠিন অপরাধ।এগুলো কে ঠিক করবে?কে বলবে কোনটা ভালো আর কোনটা মন্দ?আমেরিকার টেক্সাসে ১২ বছর বয়সে মেয়েদের বিয়ে দেয়ার বিধান রয়েছে আর বাংলাদেশে ১২ বছর বয়সে বিয়ে দিলে সেটা হবে বাল্যবিবাহ।এই সমস্যাগুলো কে ঠিক করবে?

সহজ উত্তর হলো সবচেয়ে ভালো বলতে পারবেন একমাত্র সৃষ্টিকর্তা।আর সৃষ্টিকর্তা বলে দিয়েছেন কোনটা মানুষের জন্য ভালো আর কোনটা মন্দ।এবং আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন ভালোটাকে গ্রহন করি আর মন্দটাকে ত্যাগ করি।এজন্য আমাদেরকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে থেকে চলতে হবে।আর সেটা আল্লাহর বানী আল-কোরআন।পবিত্র কোরআনের এমন কোন আয়াত নেই যেটা মানবতার বিরুদ্ধে যায়; যেটা মিথ্যাকে প্রশ্রয় দেয়।এমন কোন আয়াত কোরআনেই নেই যেটা সহিংসতাকে সমর্থন করে।এই জন্য মহান আল্লাহ বলেন,

তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে।
(সূরা মায়িদাহ, আয়াতঃ৩)

মহান আল্লাহ আরো বলেন,
হে মুমিনগণ ! তোমরা ইসলামে প্রবেশ করো পূর্ণাঙ্গভাবে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু।' (সূরা বাকারা : ২০৮)

কিন্তু একদল আছে যারা শয়তানের পদাঙ্ক অনুসরন করবেই।তাই তারা দেখেও দেখে না,জেনেও জানে না আর তাদের সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে,

আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর (সিল) লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখসমূহে রয়েছে পর্দা। আর তাদের জন্য রয়েছে মহাআজাব।
(সূরা বাকারাহ, আয়াত ৭)।

ইসলামের ডায়েরী থেকে বলছি_ ৫ম পর্ব
মাহমুদুর রহমান।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×