১।
লোকে বলে আমি রসিক কম সিরিয়াস বেশী।সত্যি বলতে অর্থহীন কথা বলার সময় আমার নেই।
২।
মিস্টার বিন নাটকের মূল চরিত্র "রোয়ান অ্যাটকিনসন" এর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার দেখে বিস্মিত হই। আর সেই ব্যাপারটা হলো "সময়"।তিনি সময়ের কাজ সময়ে না করলে স্বস্তি পেতেন না।অস্থির হয়ে উঠতেন!তার কার্যকলাপ দেখে স্মরন করলাম সেই স্কুল আর কলেজ জীবনের কথা।সময় মত উপস্থিত থাকতাম না বলে অপমান আর ক্রোধের দাবানল বয়ে যেত আমার ওপর দিয়ে।
৩।
হযরত মুহ'ম্মদ (সঃ) এর সাথে আমার সম্পর্ক ভালোবাসার।তবে আমাদের এই ভালোবাসার সম্পর্কে তিনি যেসকল অবদান রেখেছেন তার পরমানু পরিমান আমি কখনোই পরিশোধ করতে পারবো না।হে আল্লাহ তোমার প্রতি অনিঃশেষ ভালোবাসা এই জন্য যে তুমি আমাকে সৃষ্টি করেছ এবং এমন একজন মানুষকে আমার শিক্ষক করেছ।
৪।
জ্ঞানবুদ্ধি হবার পর একটা সময় মাতৃভাষায় সমান্তরালভাবে কথাই বলতে পারতাম না।এখন আমি সেটা বিদ্যুৎ গতিতে বলতে পারি।আলহা'মদুলিল্লাহ!
৫।
আমি কোন মানুষকে বন্ধু হিসেবে গ্রহন করি না।কারন জীবনের মতই এই বন্ধুত্বের সম্পর্ক একদিন ফুরিয়ে যাবে।তবে আমি কিন্তু দায়িত্ববোধ থেকে মানুষকে মূল্যায়ন করি!
৬।
আমি হচ্ছি পৃথিবীর সবচেয়ে গরীব।আচ্ছা যে ব্যক্তি এখন পর্যন্ত নিজের হাতে উপার্জন করা শেখেনি সে কি করে ধনী হয়?
_মাহমুদুর রহমান।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



