somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাহমুদুর রহমান
আমার নাম- মাহমুদুর রহমান।কোন কুসংস্কারে বিশ্বাস করি না।যে কোন ধরনের সন্ত্রাসবাদকে ঘৃণা করি।নিজের ধর্ম ইসলামকে খুব ভালোবাসি।ইসলাম এমন একটি ধর্ম যা মানুষকে মানবিক হতে শিখায়,সহনশীল হতে শিখায়,সামাজিক হতে শিখায়।নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি।

স্বদেশী ডায়েরীর আজকের পাতায়-১

২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১-
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দ্বিতীয় ব্যক্তির বয়স ছিলো ৭৩।তিনি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসকগণ তার সমস্যা খুঁজে পায় নি। পরে তাকে মিরপুরের একটি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় যেখানে একজন চিকিৎসক তাকে করোনা পজিটিভ বলে শঙ্কা করেন।তারই ধারাবাহিকতায় যখন আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করা হয় তারা নমুনা সংগ্রহে অস্বীকৃতি জানায়।কারন তিনি বিদেশ ফিরত ছিলেন না।কি অদ্ভুত এই সংস্থান!

২-
চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ট্রাক-পিকাপ/লেগুনা সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন।জানা গেছে,যেখানে এই দুর্ঘটনাটা ঘটেছে সেই এলাকা আগে থেকেই দুর্ঘটনা প্রবন এলাকা।তাহলেই এটা যেহেতু আগে থেকেই দুর্ঘটনা প্রবন এলাকা তাহলে এখনব্দি এটাকে দুর্ঘটনামুক্ত করা যায় নি কেন?

৩-
ইতালী ফেরত প্রবাসীর সঙ্গে পাশাপাশি সিটে বসে ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিলেন রাজশাহী মেডিক্যাল কলেজের একজন নার্স।বাসায় ফেরার পর তার জ্বর হয়।দেরী না করে রামেকে গিয়ে এই বিষয়ে পরীক্ষা করান।পরীক্ষার ফলাফলস্বরূপ তাকে করোনায় আক্রান্ত বলে ধরে নেয়া হয়।তারপর থেকেই তিনি আইসোলেশনে আছে।জানা যায়, রামেকে করোনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে তাকে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিরাময় ও গবেষণা কেন্দ্রের হটলাইন নম্বর দিয়ে দেয়া হয়েছে।

৪-
আসছে ২৬ তারিখ মহান স্বাধীনতা দিবস।আর এই দিবসে বরাবরের মত এবার আর দেখা যাবে না স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বঙ্গভবনে বিশিষ্টজনকে দেয়া অভ্যর্থনা অনুষ্ঠান।

৫-
নোয়াখালির প্রবাসী আবদুর রহিম।স্ত্রী বকুল আক্তার এবং ৭ বছর বয়সী কন্যা রুপা আক্তার ও ৩ বছর বয়সী ফাতেমা আক্তারকে রেখে বিদেশ পাড়ি দেন।সাজানো-গোছানো সুন্দর সংসারই ছিলো।কিন্তু সময়ের পালাক্রমে সেটা রুপ নেয়ে ভয়াবহতায়।পারিবারিক কলহের কারনে শনিবার সকালে শশুর বাড়ির লোকজন বকুল আক্তার ও তার দুই সন্তানকে বেধড়ক মারধর করে এবং এক পর্যায়ে মা-মেয়ে তিনজনের মুখে বিষ ঢেলে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার বকুল আক্তার ও ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় রুপা আক্তার এখন নোয়াখালী জেনারেল হাসপাতালে আছে।আল্লাহ তাকে সুস্থতা দান করুক।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২০ রাত ১২:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×