somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শব্দ যোদ্ধা
বাস্তব জীবনে আমি খুব কম কথা বলতে আর চুপচাপ থাকতে পছন্দ করলেও লিখতে খুবই ভালোবাসি, সেটা যে কোন বিষয় নিয়েই হোক! তবে অবশ্যই যে বিষয়ে জানি সে বিষয় নিয়ে :)

নির্বাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, উদ্বিগ্ন ছাত্র-ছাত্রী

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ২৯/১২/২০১৩ ঢাকার মালিবাগ এলাকায় জামায়াত ও পুলিশের মধ্যকার সংঘর্ষে মনসুর প্রধানীয়া নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়।



ডিসেম্বর মাস প্রায় শেষ, এই মুহূর্তে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। হাতে গোনা দু’একটি সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় বাদে বাকি সব বিশ্ববিদ্যালয়ও বন্ধ করে দেয়া হয়েছে তাদের ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে। কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ করা হয়নি এবং ছাত্র-ছাত্রীদের তাদের ফাইনাল পরীক্ষার দোহাই দিয়ে বাধ্য করা হচ্ছে ঢাকায় অবস্থান করতে। এসব শিক্ষার্থীদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এখানে এসে পড়াশুনা করছে। দেশের বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিতে তাদের বাবা-মা সবসময় তাদের সন্তানদেরকে নিয়ে উদ্বিগ্ন থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্লিপ্ততা দেখে মনে হচ্ছে তাদের সে ব্যাপারে কোন মাথাব্যাথাই নেই। এতে করে এইসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গলায় মাছের কাঁটা আটকে থাকার মত অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুনির্দিষ্ট কোন নির্দেশনার অভাবে তারা না পারছে নিজ নিজ শহরে ফিরে যেতে, না পারছে ঢাকায় অবস্থান করতে। বর্তমান পরিস্থিতি এতটাই নাজুক যে, নিরাপত্তা বাহিনী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কোনরকম বাছবিচার ছাড়াই অনেক নিরীহ নিরপরাধ শিক্ষার্থীদেরও গ্রেফতার করছে। এমতাবস্থায় ঢাকার বাইরে থেকে আসা শিক্ষার্থীদের পক্ষে শহরে অবস্থান করাটাই কঠিন হয়ে পড়েছে, প্রতিটা মুহূর্তই তাদেরকে আতংকের মধ্যে কাটাতে হচ্ছে।

উল্লেখ্য, গত মাসের ২৭ তারিখ থেকে এই অস্থিতিশীল পরিস্থিতির শুরুর পর বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষার্থীদের চলাচলের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের ফাইনাল পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয়।

গতকাল হয়ত একজন শিক্ষার্থী মারা গেছে, কিন্তু কাল যে এ সংখ্যাটা বাড়বে না তার নিশ্চয়তা কে দেবে? একজন শিক্ষার্থীর জন্য পড়াশুনাটা অনেক মূল্যবান, কিন্তু সেটা নিশ্চই জীবনের চেয়ে বেশি নয়। এমন দু’একজন শিক্ষার্থীর মৃত্যুতে হয়ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছুই আসবে যাবে না, কিন্তু যে বাবা-মা তাদের সন্তানকে হারাচ্ছে তারা কি পারবে তাদের সন্তান হারানোর এই ব্যাথা ভূলে যেতে?!

বেশিরভাগ শিক্ষার্থীরাই মনে করছে, বিশ্ববিদ্যালয়গুলো তাদের সুনাম ক্ষুণ্ণের ভয়ে এখনও তাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের মতে, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিৎ প্রথমে শিক্ষার্থীদের নিরাপত্তার দিকে দৃষ্টি দেয়া, কেননা শিক্ষার্থীরাই পারে একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখতে। তাই সকলের নিরাপত্তার কথা চিন্তা করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষদের এমন একটি সিদ্ধান্তে আসা উচিৎ যা সকল শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ের জন্যই মঙ্গলজনক।
© কপিরাইটঃ আমিরুল ইসলাম লিসান
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×