ইস্যুবাজি
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোজ সকালে বাথরুমে যাই
করতে সবাই হিসু
ফেসবুকের এই নীল দুনিয়ায়
নিত্য নতুন ইস্যু
কারো কারো অভদ্রপ্রেম
জ্বালা ধরায় গায়ে
শহীদ মিনার ,প্রভাতফেরী
যাচ্ছে খালি পায়ে
মেরিন সিটি শপিংএ যায়
অনেক শালার পুত
কয়লাখনির কয়লা গায়েব
খাচ্ছে বারো ভূত
কেউবা যাচ্ছে সিসা লাউঞ্জ
ও টু ছাড়া সয় না
সকাল বিকাল ইস্যুবাজি
ইস্যু ছাড়া হয় না
কোথায় কখন আগুন ধরে
গাড়ি চাপায় মরে
বউয়ের সাথে বনছে না কার
ফাঁস নিল কে ঘরে
মাছের পেটে , গাছের কাঠে
পবিত্র সব লেখা
গরুর মুতে রোগ সারানো
যাচ্ছে যে রোজ দেখা
ইউটিউব সেলিব্রেটি
লিখছে নতুন কেতাব
একটু ভুলেই অনেকে পায়
দেশদ্রোহি খেতাব
এখন সবই অনেক সোজা
পানির মত সস্তা
মোটিভেশন স্পিকাররা
ইস্যুবাজির বস্তা
জাতি এখন খুব সহজে
দেশপ্রেমেতে মগ্ন
লাইভে অনেক সেলিব্রেটি
থাকছে অর্ধনগ্ন
ধর্ম নিয়ে একটু বলো
থাকবে না তো কল্লা
মরবে তুমি , অল্প কদিন
থাকবে হুড়ো হল্লা
তারপর সব যাব ভুলে
ভাবব অন্য কিছু
রোজ সকালে ফেসবুকেতে
আসছে নতুন ইস্যু।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টোকাই থেকে হিরো! বাংলা ছবির অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপু তানভীর, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০

কদিন আগে একটা ফোন নিতে হয়েছে। আগের ফোনটা তিন বছরের মত সার্ভিস দিয়েছে। তবে টাচস্ক্রিনে সমস্যা দেখার কারণে সেটা ঠিক মত ব্যবহার করা যাচ্ছিল না। নতুন ফোন বলে সেটা...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন