আম্মু বলে হুট করে যে বললি চলে যাবি
চেউয়া মাছ আর শুটকি আলুর নেইকি কোন দাবি?
টকদই আর আইস্ক্রিম ও খাওয়া এখন বাকি
বাইরে অনেক ঠান্ডা, একটু গরম করে রাখি?
চিংড়ি মাছ আর গরুর গোস্ত হটবক্সে রাখা
এসব কিন্তু তোর সংগে যাচ্ছে চলে ঢাকা
আম্মুরা সব আছে বলে বাসায় ভালো লাগে
আরেকটা দিন এক্টু বেশি থাকার ইচ্ছা জাগে
যাচ্ছি এবার জানি না তো আসব আবার কবে
ছুটির ঘন্টা বাজবে কিনা জীবন ছুটি হবে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



