কবিদের জন্যও একটা দিন হোক
এসব ছন্নছাড়া হাভাতেরা একদিন সমবেত হোক
করে উঠুক শব্দ, ছন্দ আর মাত্রার কোলাহল
একদিনের জন্য এসব অকর্মণ্যরা
সব কাজ ছেড়ে ছুড়ে
বসে পড়ুক কাব্যদেবীর পূজোয়
শব্দের আরতী পুষ্পবৃষ্টি হয়ে ঝরে পড়ুক চারিদিকে
যে প্রসাদ ভোগ করে কবিরা রোজ
আজকের জন্য সেটা হয়ে পড়ুক সবার
যে পুঁজিবাদী সমাজ সব কিছু মেপে নেয়
অর্থের বাটখারায়
একদিনের জন্য তারা আস্বাদন করুক
কাব্যের অমূল্য সুরা
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




