
মনে হয় সবই আছে
চারপাশে সুখেরই অদ্ভুত পশরা
মরিচিকা দেখে বাঁচে
জীবনের আঁকিবুঁকি ডাইরিতে খসড়া
চাঁদের জোছনা দেখে
কত কথা আকঁুপাঁকু বুকের খাঁচাতে
জীবন কবিতা লেখে
রোজকার আলুডাল জ্যাম ঠেলে বাঁচাতে
রুপকথা সাজে সেজে রোজ তারা কত দেয়
সুখের নির্ভুল সংজ্ঞা
ভেতরটা হাহাকার ভেঙেচুরে চুরমার
খরখরে নিষ্ঠুর মঙ্গা
তোমাদের দেখেদেখি মেকি সুখ খুঁজে দেখি
আসলেতো ভেতরটা ঠনঠন
লোকদেখা সুখে থাকি যতই বা কাছে ডাকি
ঢিলে হয় হৃদয়ের বন্ধন
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৯ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




