কিছুদিন আগেই
পুড়িয়ে মারলাম তোদের
গনগনে আগুনের শরীরে নিয়ে ছুটে বেড়িয়েছিলি পঙ্গপালের মত
আঠারো তলা থেকে লাফ দিতে বাধ্য করলাম তোদের
মোরব্বার মত কেঁচে গেলি
লঞ্চ ডুবিয়ে মারলাম
খড়কুটোর মত ভেসে গেলি
বিমান বিধ্বস্ত করে খুন করলাম তোদের
ছিন্ন বিছিন্ন হয়ে ছড়িয়েছিটিয়ে গেলি
বিশাল সব প্লাজা ধবসিয়ে দিলাম তোদের গায়ে
মিশে গেলি মাটির সাথে
বাসের বেপরোয়া ধাক্কায় ফেলে দিলাম রাস্তায়
খেলনার মত দূরে ছিটকে গেলি
মাঝরাতে চোখ বেঁধে নিয়ে গেলাম কালো মাইক্রোবাসে
চিরতরে গুম হয়ে গেলি
ভুল চিকিৎসায় মেরে নিলাম কয়েকটা
সাইক্লোনে ধুয়ে নিলাম উপকূলের কয়েকটা দেহ
ক্রসফায়ারে খতম করে দিলাম কয়েকটা
ফিশপ্লেট উলটে মেরে নিলাম কয়েকটা
আন্দোলনের জলন্ত বাসে ঝলসে নিলাম কয়েকটা
তবু তোদের নিশ্চিহ্ন করতে পারলাম না
কি অসহ্য তোদের প্রাণশক্তি!!!!!!!!
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





