আমি জানি এখন আমার ঘুমিয়ে পড়া উচিত
০২ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি এখন আমার ঘুমিয়ে পড়া উচিত
তবু আমার ঘুম আসে না
চোখের পাতা খোলা
বুকের ভেতর আঁকুপাঁকু
অনেক কথা জমা আছে
হয়নি কভু বলা
আমি জানি অনেক অনেক
ঘুম পরীরা উড়ছে শুধু চতুর্দিকে
করতে আমায় কাবু
আমি তবু একলা ছাদে
জোছনা দেখার ছলে দেখি
আকাশ যেন তাবু।
আমি জানি মশারিটা টানিয়ে ফেলা উচিত
তবু আমার উদোম গায়ে
মশার চুমু খেতে খেতে
ভাবতে ইচ্ছে করে
জলের শীতল পরশ নিয়ে
রইবে কেউ আর পাশে বসে
কাঁপব যখন জ্বরে?
আমি জানি আমার এখন গোসল করা উচিত
ইস্ত্রি করা শার্ট গায়ে
না তাকিয়ে ডানে বাঁয়ে
ফুলবাবুটি সেজে
বত্রিশখানা দন্ত মেজে
ভদ্র ছেলে হয়ে
মানুষ হওয়া উচিত।
কিন্তু কেন ভাল্লাগেনা
মানুষ হবার সাধ জাগে না
শান্ত থাকি মন রাগেনা
অধঃপতন দেখে।
আমি শুধু ঘুরে বেড়াই
চাঁদের বুড়ির ভেড়া চরাই
হৃদয়ে পাপ মেখে ।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে...
...বাকিটুকু পড়ুন
ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।
বিকেলের হাওয়ায় দেহ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন