এখন আর মুক্ত চোখে
আকাশ দেখি না,
চার দেয়ালে বন্দী হওয়া রুদ্ধ দীর্ঘশ্বাস।
এখন আর রাত্রি জেগে জোছনা দেখি না,
মৃত অনুভূতির ফ্ল্যাশব্যাক এ দেখা
সুখের আর্তনাদ।
এখন আর একলা পথে হাটা হয় না,
আর জোছনার পিচঢালা মায়াবী সমুদ্রে
ডোবা হয় না।
এখন যেন কেমন আমি,
যান্ত্রিক কোন শহুরে প্রানি,
আবেগগুলো স্তব্ধ এখন,
স্মৃতিগুলোও বন্দী যেমন,
মুখোশ পড়া জীবন এখন,
চলে যাচ্ছে যেমন-তেমন।
আর মধ্যরাতেও হাত বাড়িয়ে আকাশ ছুঁই না,
স্বপ্নগুলো সাদা-কালো,
স্মৃতিগুলোও বন্দী হল, আর
সিগারেটের ধোঁয়ায় ভেসে থাকা,
নীরব আর্তনাদ .....নীরব আর্তনাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



