সস্তা ট্যাবলয়েডে পরিণত হচ্ছে প্রথম আলো
০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শ্রীদেবী মারা গেলেন কিছুদিন আগে। এদেশে তার অকাল মৃত্যুতে সবচেয়ে বেদনাহত হয়েছে মনে হয় প্রথম আলো। প্রতিদিন বিনোদন পাতার প্রায় পুরোটা জুড়েই থাকে শ্রীদেবীর খবর। এমনও না যে তিনি শারুক্ষান বা ঐশ্বরিয়া বচ্চনের মতো আন্তর্জাতিক তারকা। আমাদের কিংবদন্তী লেখক হুমায়ুন আহমেদের মৃত্যুর খবর ভারতের অনেক পত্রিকাতেই ছাপা হয়। কিন্তু মৃত্যু পরবর্তী জটিলতাগুলি নিয়ে ভারতীয় মিডিয়া একের পর এক আর্টিকেল ছাপিয়েছিল বলে মনে পড়ে না।
কয়েকমাস ধরে দেখছি বৃহস্পতিবারের আনন্দ পাতার এক পৃষ্ঠা জুড়ে পৃথিবীর অন্যতম বস্তাপচা মুভি ইন্ডাস্ট্রির তারকাদের সাক্ষাৎকার ছাপাচ্ছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকাদের সাক্ষাৎকার হলেও একটা কথা ছিল। বরুন ধাওয়ান, সোনম কাপুর এদের তো নিজেদের দেশেই ভাত নেই। এই প্রথম আলোই আবার ভারতীয় সিরিয়ালের আগ্রাসন নিয়ে নিউজ করে।
অদ্ভুত!
এসব বাসে বিক্রি হওয়া দুই টাকা দামের পত্রিকায় মানায়, দেশের সর্বাধিক প্রচারিত দৈনিকে না। পত্রিকার পেছনে যারা প্রতিদিন দশ টাকা করে খরচ করতে পারে তারা রুচিশীল পাঠক। এসব বলিউডি গার্বেজ দিয়ে তাদের বিরক্ত করবেন না।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন