somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসুস্থ শহরের অসুস্থ বাসিন্দা

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকার রাস্তায় খোঁড়াখুঁড়ির উতসব চলছে। বাতাসে প্রচুর ধুলা।  সর্দি-কাশি বেড়ে গেছে।
ঢাকার ব্রাঞ্চগুলিতে প্রচুর চাপ। হবিগঞ্জে ছয়টার মধ্যে হিসাব মিলিয়ে ফেললেও এখানে সাড়ে সাতটা, আটটা বেজে যায়। মাঝেমধ্যে মনে হয় ব্যাংকের চাকরি ছেড়ে দেই।
ঢাকার রাস্তায় বের হলেই দেখি রিক্সা, মোটরসাইকেল উলটা দিকে চলছে। সব বাস গেইটলক করে ফেলা হয়েছে। বাস পেতে আধাঘণ্টা পর্যন্ত লেগে যায়। লোকাল বাস যে কয়টা আছে সেগুলিতে এমনভাবে যাত্রী নেয়া হর যেন আমরা মানুষ না, আমরা গবাদিপশু। বিশ মিনিটের রাস্তা পারি দিতে একঘণ্টা লাগছে। এখন না হয় বাসার কাছেই অফিস, দূরে অফিস হলে কি অবস্থা হবে ভাবতেই ভয় লাগে।
বিকালবেলা নিজেদের চাইতে বড় ব্যাগ বহনকারী বাচ্চাকাচ্চাদের দেখে মন খারাপ হয়ে যায়। আজকাল হস্তাক্ষর শেখার জন্যও প্রাইভেট পড়তে হয়। হায়রে পড়ালেখা!
এতোসব বিষয় মনের উপর চাপ ফেলছে। ইদানীং খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছি। অকারণে মেজাজ হারাই।

প্রায় এক বছর আগে ঢাকায় ফিরে এসেছি। চাকরির কারণে দুই বছর হবিগঞ্জে ছিলাম। অনেক নির্ঝঞ্ঝাট জীবন কাটিয়েছি। কিন্তু পৃথিবীর নিকৃষ্টতম শহরে ফিরে আসতেই হলো।
কারণ নাগরিক সুবিধা বলতে যা আছে তা ঢাকাতেই একটু পাওয়া যায়। দেশের ৮০% মানুষ বিদ্যুৎ সেবার আওতায় থাকলেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পান শুধু ঢাকাবাসীরা। ঢাকার বাইরে বিদ্যুৎ যায় না মাঝেমাঝে আসে। সন্তানসম্ভবা স্ত্রীর চিকিৎসার জন্য ভালো হাস্পাতাল নেই। সন্তানের লেখাপড়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। ডিপ্লোমা পরীক্ষা হয় ঢাকায়, ট্রেনিং হয় ঢাকায়, প্রমোশনের ভাইভা হয় ঢাকায়। প্রত্যন্ত ব্রাঞ্চে থাকলে সময়মত প্রমোশন হবে না, চাকরিতে পিছিয়ে যেতে হবে।

দ্যাশের মানুষ সাধে ঢাকা শহরে আসে না আর দেশের মানুষ সাধে বিদেশ পারি জমায় না।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৮ রাত ১২:০২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×