somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুবিধাবঞ্চিত

১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. মধ্যবিত্ত চাকমা ঘরের ছেলে। চট্টগ্রাম শহরের নামী একটা স্কুলে লেখাপড়া করেছে। এইচএসসি পাস করেছে নটরডেম কলেজ থেকে। ঢাবির ভর্তি পরীক্ষায় পিছিয়ে থাকলেও উপজাতি কোটায় ভালো একটা সাবজেক্ট পেয়ে যায়। চাকরির বাজারে সে সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

২. দাদা মুক্তিযোদ্ধা। সে সুবাদে বাবা সরকারি চাকরি পেয়েছে। ছেলেও তার সুবিধা পাচ্ছে। দেশের নামকরা সব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেও সে সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

৩. বড়লোক বাবার আদরের মেয়ে। পড়ালেখায় মোটামুটি। সারা বছর প্রাইভেট কোচিংয়ে হাজিরা দিয়ে দুইটা জিপিএ ফাইভ সংগ্রহ করেছে। এরপর ব্যয়বহুল একটা প্রাইভেট ভার্সিটি থেকে অনার্স শেষ করেছে। বিয়ে হয়েছে বিসিএস ক্যাডারের সাথে। স্বামীর উৎসাহে বিসিএসের জন্য প্রস্তুতি নিচ্ছে। চাকরির বাজারে সেও সুবিধাবঞ্চিত। তার জন্য কোটা আছে।

৪. গ্রামের কৃষকের ছেলে। নিজেও পার্টটাইম কৃষক। সাইন্স পড়তে খরচ বেশি তাই কমার্সে পড়েছে। নিজের মেধা আর যোগ্যতায় ঢাবির একাউন্টিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পেয়েছে। একাডেমিক পড়াশোনা আর চাকরির প্রস্তুতির সাথে টিউশানি করে পরিবারকে সাহায্য করেছে। পাস করার পরপরই অনেকগুলি প্রাইভেট ব্যাংকের লিখিত পরীক্ষায় উৎরে গেছে। কিন্তু গোল বাধছে ভাইভায়। আত্মীয়পরিজন সব চাষাভুষা, ব্যাংকের প্রয়োজন পড়লে ডিপোজিট আনবে কার কাছ থেকে? তার উপর কেতাদুরস্তও না। তার থেকে পিছিয়ে থাকা শহুরে স্মার্ট ছেলেপিলেরা ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হয়ে যাচ্ছে। শেষ ভরসা সরকারি চাকরি। নিয়োগ পরীক্ষায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে না। কারণ সে সুবিধাভোগী। উপরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আগে চাকরি দরকার।

পরিশিষ্ট: সরকারি-বেসরকারি কোন রকম সাহায্য না পেয়ে পচনশীল পলিথিনের উদ্ভাবক জাপান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমি বলে দিচ্ছি আগামী কয়েক বছর পর আমরা জাপান থেকে এই প্রযুক্তি আমদানি করব, নিজেরাই যেখানে রপ্তানি করতে পারতাম।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:১৪
১৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির মোহে বন্দি জীবন: এক যান্ত্রিক সভ্যতার আর্তনাদ

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪৯


বর্তমানে আমাদের চারপাশের জীবনযাত্রা যেন এক ধূসর পাণ্ডুলিপি। আমাদের প্রতিদিনের যাপন ক্রমেই রুক্ষ হয়ে উঠছে, যেখানে ব্যস্ততার বেড়াজালে আটকা পড়ে আছে মানুষের সহজ-সরল আবেগগুলো। আমরা যাকে 'উন্নত জীবন' বলছি, তা... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

×