somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির হিপোক্র‍্যাসি

২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. আনিস সাহেবে ফুরফুরে মেজাজে আছেন। পত্রিকা পড়ে জেনেছেন রোজার মাসে সরকার ভারত থেকে পেয়াজ আমদানি করবে। আনিস সাহেবকে মোটামুটি ভারতবিদ্বেষী বলা যায়। তবে ভারতীয় পেয়াজ আসলে বাজারে দেশি পেয়াজের দাম কমে যাবে এটা ভেবে তিনি আনন্দিত। কুরবানির ইদে তিনি মনে মনে প্রার্থনা করেন ভারত যেন সীমান্ত খুলে দেয়। ইন্ডিয়ান গরুর পানসে মাংস আনিস সাহেবের অপছন্দ হলেও এতে দেশি গরু সস্তায় পাওয়া যাবে। তার একমাত্র সন্তান বস্তাপচা  বলিউড মুভির পোকা। বউয়ের কাছে জীবন মানে জি বাংলা। তিনি নিজেও মাঝেমধ্যে দিদি নাম্বার ওয়ানের সুন্দরী বৌদিদের দেখে ভাবেন, বৌটা যদি এমন করিতকর্মা হতো। বেটি সারাদিন শুয়ে বসে থেকে ধুমসি হচ্ছে।
আজকে পত্রিকা খুলে আনিস সাহেব আঁৎকে উঠলেন। সরকার ভারতের সাথে সামরিক চুক্তি করছে। দেশটা বিক্রি হয়ে গেল!

২. জাফর সাহেব প্রাইভেট ব্যাংকে চাকরি করেন। বউ সরকারি চাকরির সুবাদে অন্যত্র থাকে। এটা নিয়ে তার কোন আফসোস নেই। সংসারে উপরি আয়ের সাথে অনেক স্বাধীনতা পাওয়া যায়। সংগ দেয়ার জন্য তো বন্ধুবান্ধব কলিগরা তো আছেই। বিশেষ করে নারী কলিগদের সাথে তার হেব্বি খাতির। বাজার করা থেকে শুরু করে মোটরসাইকেলে বাসায় পৌছে দেয়া সব কাজে তার সাহায্য পাওয়া যায়। ছুটির দিনে বউ না থাকলে কলিগ, বন্ধুদের সাথে তাস পিটান, মুভি দেখতে যান, মাঝেমধ্যে পাগলাপানি পান করেন।
ডিনার সেরে রাতের নিউজ দেখতে বসে জাফর সাহেব হায়হায় করে উঠলেন। সৌদিআরব নাকি কট্টরপন্থা থেকে সরে এসে মোডারেট মুসলিম কান্ট্রি হয়ে যাবে। বার-ক্যাসিনী চালু হবে, হলে মুভি চলবে, নারীরা চাকরিবাকরি করবে। মুসলিমদের পবিত্রভূমিতে একেমন নফরমানি!

৩. করাচি বিশ্ববিদ্যালয় র‍্যংকিংয়ে ঢাবির আগে, প্রযুক্তিতে পাকিরা এগিয়ে, সুখি দেশের তালিকায় পাকিস্তান আমাদের আগে এসব - শুনে আমাদের নেতারা বিরক্ত হয়ে বলেন, একটা ব্যর্থ রাষ্ট্রের সাথে আমাদের তুলনা হচ্ছে কেন? অথচ হাসিমুখে একটা ব্যর্থ রাষ্ট্রের চাইতে আমাদের জিডিপি বেশি এটা জানাতে কারো লজ্জা লাগেনি। যে জাতি যেমন তার শাসকরাও সেরকম হয়।

৪. ভিআইপিদের সন্তানরা মাদক, ছিনতাই, জংগিবাদে জড়িয়ে গেলে সোশ্যাল মিডিয়ায় তাদের পরিবার নিয়ে যে কাটাছেড়া হয় তাতে বিরক্ত হয়ে উর্ধতন পুলিশ কর্মকর্তা ফেবুতে অপরাধীর পরিবারকে টেনে না আনার অনুরোধ করেন। অথচ সাধারণ ঘরের সন্তান অপরাধ করলে পুলিশরা যখন তাদের চৌদ্দগুষ্ঠী নিয়ে টানাটানি শুরু করে তখন ভদ্রলোকদের খুজে পাওয়া যায় না।

৫. এককালে শাহবাগের পাঠক সমাবেশে যাতায়াত করতাম। একদিন এক সুশীল দম্পতির দেখা পেয়ে গেলাম। দুজনেই সংস্কৃতি কর্মী। হাজার বছরের বাংলা সংস্কৃতি রক্ষায় তারা গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তাদের কন্যাকে দেখে হতাশ হলাম। পোশাকআশাকে বাংলা সংস্কৃতির 'ব'-ও নেই। বাপের সাথে ইংলিশে কথা বলছে, মাঝেমধ্যে মহিলাও ভাঙাভাঙা ইংলিশে আলোচনায় যোগ দিচ্ছেন। পরিবারটির অবস্থা দেখে আমার এক মহান শিক্ষাবিদের কথা মনে পড়ে গেল, যিনি দেশ নিয়ে অনেক আশার বাণী শোনালেও নিজের ছেলেমেয়ে দুজনকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:১৫
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা: (দ্বিতীয় পর্ব)

লিখেছেন মৃত্যুঞ্জয়, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ২:০০

কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম?

দ্বিতীয় পর্ব: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার বিভাজন এবং অসম প্রতিযোগিতা

একটি শিশুর শিক্ষাজীবন শুরু হয় প্রাথমিক স্তর থেকে। কিন্তু মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর পর থেকেই শুরু... ...বাকিটুকু পড়ুন

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

মন কেমনের দিনে

লিখেছেন শাওন আহমাদ, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৫



মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

×