somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ জন্মদিন তোমার, যেটা আমার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর হবেই না বা কেন? তোমার জন্মদিনে তো আমার চেয়ে বেশি কারো খুশি হওয়ার সুযোগ নেই। আমার জীবনটাই তো সম্পূর্ণ বদলে দিয়েছো তুমি। সাদাসিধে, বোরিং, খানিকটা মূল্যহীন ও অনুভূতিশূন্য জীবনটায় অন্যরকম এক অর্থ তৈরি করে দিয়েছিলে তুমি। হঠাৎ করেই যেন প্রতিটি মূহুর্ত অনুভব করতে শুরু করে দিলাম। হঠাৎ করেই জীবনের অন্য রকম একটা মানে খুঁজে পেলাম।

আজ তুমি নেই, তবুও জীবন নিয়ে হতাশাটা আর ফিরে আসেনি। তুমি নেই বলে একটা কষ্ট সবসময়ই নিজের বুকে অনুভব করলেও তোমাকে ভালোবাসার মতো অপূর্ব অনুভূতি আর কোনো কিছুতে নেই। তোমাকে ভালোবাসি, এটা মনে পড়লেও কেন যেন নিজের অজান্তেই হাসতে থাকি। আয়নায় দেখিনি কখনো, কিন্তু আমি জানি আমার চোখ দু'টোও তখন উজ্জ্বল দেখায়। যেন বাস্তব কোনো বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন এই মাত্র পূরণ হলো।

মানুষ ব্রেকআপের পর হয় 'এতোদিন যা ছিল সবই ভুল ছিল' এমন একটি ভাব নেয় অথবা 'মুভ অন' করে ফেলে। তাদের মনের মধ্যে আসলে কী থাকে আমি জানি না। হয়তো বন্ধুমহলে না বোঝানোর জন্য সেসব বলে। কিন্তু আমার ক্ষেত্রে, আমার নিজেরই অবাক লাগে। প্রথম তোমার হাত ধরার কথা, প্রথম তোমাকে নিজের বুকে টেনে নেয়ার কথা, প্রথম তোমার ঠোঁটের উষ্ণ অথচ লাজুক স্পর্শের কথা মনে পড়লে আজ যেখানে মন খারাপ হওয়ার কথা, সেখানে মন যেন আরও ভালো হয়ে যায়। নিজেকে ভাগ্যবান মনে হয় যে, আমার জীবনে তোমার মতো কাউকে পেয়েছিলাম। তুমি আজ নেই। তাই আমি হয়তো আসলে ভাগ্যবান ছিলাম না। কিন্তু তবুও যেই সময়টুকু তুমি আমার ছিলে, সেই সময়টুকুই বোধহয় বাকি জীবন মনে রাখার মতো হয়ে থাকবে।

আমি কখনোই তোমাকে ডিজার্ভ করিনি। এই কথা তোমাকে কাছে টানার প্রথমদিনও বলেছি, আর আজ তুমি চলে যাবার প্রায় দুই বছর পরও বলছি। আমি কোনোদিনই তোমাকে ডিজার্ভ করিনি আর ভবিষ্যতের কথা তো বাদই। কিন্তু তবুও তুমি আমার জীবনে এসেছিলে, তবুও তুমি আমাকে ভালোবেসেছিলে। সেসব স্মৃতি কখনোই আমার মন থেকে মলিন হবে না।

আজ তোমার জন্মদিন। আমার সবচেয়ে খুশির দিন হওয়ার কথা ছিল। তুমি চলে যাওয়ায় আজ হওয়ার কথা ছিল উল্টোটা। মন খারাপের দিন। হ্যাঁ, এই মূহুর্তে মন খারাপ লাগছেই। জানি না তুমি কেমন আছো, কোথায় পড়ছো, কী করছো। শেষবার কথা বলার সময় মনে হচ্ছিল যেই ঝড়টা আমাকে ছেড়ে যাবার কয়েক মাসের মাথায় এসেছিল, সেটা কাটিয়ে নিতে মানসিকভাবে তুমি প্রস্তুত। সেইসঙ্গে এ-ও মনে হয়েছিল যে, তোমার এক ঝড় কাটাতে তোমাকে আমি যেমন বন্ধু হয়ে সঙ্গ দিয়েছিলাম, আরেক ঝড় কাটাতে তোমার কাছে তখনও তেমনই কোনো বন্ধু আছে। সেও অবশেষে তোমার সঙ্গেই থাকবে কি না আমি জানি না। জানতে চাইও না। কেবল এতটুকুই আমার আশা, তুমি যেন সবসময় ভালো থাকো। স-ব-স-ম-য়।

বিশ্বাস করো আর না-ই করো। তোমাকে চেনার পর থেকে, তোমাকে ভালোবাসার পর থেকে, তোমাকে কাছে টানার পর থেকে, এমনকি তুমি চলে যাবার পর আজও আমি সবসময়ই মনে মনে চেয়েছি, যে কোনো পরিস্থিতিরই সৃষ্টি হোক না কেন, তুমি যেন ভালো থাকো। সুখী থাকো। আর সুন্দর থাকো।

শুভ জন্মদিন, সোনামণিটা। :)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×