somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবো না জেনেও

১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোকামি আর পাগলামীর মধ্যে পার্থক্য কী আমি ঠিক বলতে পারবো না। হয়তো পাগলামীর সঙ্গে কিছুটা ইতিবাচক, হাস্যরসাত্মক ভাব থাকে। অন্যদিকে বোকামি বলতে স্রেফ "ইডিয়ট" বোঝানো হয়। সেই ক্ষেত্রে আমাকে হয়তো কাছের বন্ধুরা বোকাই ভেবে আসছে। ভেবে আর কি, সামনে বলেই তো বেড়াচ্ছে। আমার চেয়ে বোকা আর কেউ নেই। নেটে এতো মেয়ের সঙ্গে কথা হয়, অথচ কোনো মেয়েকে পটাতে পারি না।

কিন্তু বাস্তবতা একেক জনের ক্ষেত্রে একেক রকমের হয়ে থাকে। সেটা কি আর সবাই জানে?

আমি গিয়েছিলাম। বেশ কয়েকজনের সঙ্গেই অনেক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়েছিলাম। হয়তো আর কিছুদূর গেলেই বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রিয়জনের কাতারে পড়ে যেতে হতো। কিন্তু শেষ মুহূর্তে আর পারিনি। কিছু একটার অনুপস্থিতি বারবারই পীড়া দিয়েছে। বারবারই মনে হয়েছে, আমি যা পেয়েছি, তারচেয়ে ভালো কিছু আর এ জীবনে পাবার নয়।

হয়তো এ জন্যই শত বোকামীর মাঝেও তোমাকে কখনোই ভুলতে পারিনি। দুই-আড়াই বছর পর সেদিন রাস্তায় দেখে আমার কী রকম প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল, আর কী হলো! আমি ভেবেছিলাম তোমাকে দেখামাত্রই মন খুব খারাপ হবে। অতীতের স্মৃতিগুলো মনে পড়বে। বিষন্ন হয়ে পড়বো।

হ্যাঁ, এর সবই হয়েছে। কিন্তু দূর থেকে তোমাকে চোখে পড়ার পর মুহূর্তের অনুভূতিটা ছিল অন্যরকম। বিশ্বাস করো, এক অদ্ভূত প্রশান্তি অনুভব করেছি যেন হৃদয়ে। মনে হচ্ছিল, আপন..অতি আপন কারো মুখ দেখছি অনন্তকাল পর। আমি এই মুখ দেখার অপেক্ষায় থাকতাম তেমনটা নয় যদিও। বরং আমি দোয়াই করতাম যে যদি তুমি আমার জীবনে আর ফিরে নাই আসো, তবে তোমাকে যেন আমাকে আর দেখতে না হয়। এই না দেখার ইচ্ছে কোনো ক্ষোভ, রাগ না ঘৃনার ফল নয়। বরং নিজের কষ্ট খানিকটা কমিয়ে রাখতেই এমনটা ভাবতাম।

কিন্তু জানি না কেন বিধাতা এই দীর্ঘ সময় পর হঠাৎই এক মুহূর্তের জন্য তোমাকে আমার চোখে পড়িয়ে দিলেন। দূর থেকে দেখে হঠাৎ খুব ভালো লাগছিল। কিন্তু যতোই মুহূর্ত গড়াতে থাকলো, ততোই বাস্তবতা ধীরে ধীরে আত্মপ্রকাশ করতে শুরু করলো। তুমি যে আমার নও। তুমি আমার যত আপন, ততোটা কেবল আমার মনে-প্রাণে আর হৃদয়েই। বাস্তব জীবনে তুমি এখন আর আমার কেউ নও। হয়তো অন্য কেউ আছে তোমার জীবনে। হয়তো কেউ নেই। আমি জানি না। জানতে চাইবোও না কখনো।

তবুও নিজেরই অবাক লাগে প্রায় প্রতি রাতের গভীরতম অন্ধকারে যখন তোমার ছবি স্মৃতির পর্দায় ভেসে ওঠে আর আমি সেই ছবিকেই অনেক ভালোবেসে যাই। তোমাকে পাবো না জেনেও এই ভালোবাসা বোধহয় অন্তহীন আর অর্থহীন। কিন্তু এই ভালোবাসা সরল, নিষ্পাপ, গভীর, অকৃত্রিম।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৪৮
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি?

লিখেছেন জিয়া চৌধুরী, ০২ রা নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩০

কলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।

একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

লিখেছেন নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭

রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

◆ ভূমিকা: এক... ...বাকিটুকু পড়ুন

×