somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাত্রা অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় অর্ধদিবস হরতাল ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রা অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় চারঘাট উপজেলা সদরে বুধবার অর্ধদিবস হরতাল ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাফফর হোসেন এই হরতাল আহবান করেন। মঙ্গলবার দুপুরে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় হরতালের প্রচার চালিয়ে মাইকিং করা হয়। পৌর শাখা আওয়ামী লীগের এক বিবৃতিতে বলা হয়, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম যাত্রা অনুষ্ঠানের অনুমতি না দেওয়ায় হরতাল ডাকা হয়েছে। এ বিষয়ে দলে পৌর শাখার সভাপতি মোজাফফর হোসেন সাংবাদিকদের বলেন, শাহরিয়ার আলম নেতাকর্মীদের কোনো খবর রাখেন না। এই ক্ষোভ ও
হতাশার কারণে নেতাকর্মীরা অর্ধদিবস হরতাল ডেকেছে।
দলীয় পরিচয়ে কিছু 'উচ্ছৃংখল', 'নেশাগ্রস্ত' ও 'মাদক কারবারী' এই হরতাল ডেকেছে দাবি করে সংসদ শাহরিয়ার আলম বলেন, যাত্রা অনুষ্ঠানের নামে জুয়ার আড্ডা বসানোর অনুমতি না দেওয়ায় তার ওপর ক্ষুব্ধ এসব লোকজন। তিনি দাবি করেন, সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করছেন। স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। হরতাল আহ্বানকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাহরিয়ার আলম। স্থানীয়রা জানায়, হরতালের পক্ষে মাইকিং করার সময় পুলিশ শাহীন (৪৫) ও লালন (৬০) নামে দুজনকে আটক করে। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। চারঘাট থানার ওসি হামিদুর রশিদ সাংবাদিকদের জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চলছে। আবার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বার্ষিক পরীক্ষা চলছে। এর মধ্যে অযথা হরতালের ডাকা হয়েছে। তিনি জানান, হরতালের পক্ষে মাইকিং করার অভিযোগে পুলিশ মাইকওয়ালা ও ভ্যানচালককে আটক করেছিলো।লিংকে দেখুনhttp://www.bdnews24.com/bangla/details.php?id=142321&cid=3
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৮
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×