somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যখন যেরকম

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি আবার পড়াশোনা ও চাকুরীতে ফিরলাম। সাধারনত মেয়েরা বিয়ের পড় পড়াশোনা ছেড়ে দেয়।বিয়ের পড় চাকুরী করলেও বাচ্চা হওয়ার পড় চাকুরী করতে কষ্ট হয় বলে আমার অনেক বান্ধবী চাকুরী ছেড়ে দিয়ে ঘড় সংসার করছে।
আমি পড়াশোনা শেষ না করেই বিয়ে করেছিলাম। বিয়ের পড় পড়ই চাকুরীতে যোগ দেই। পড়াশোনা , চাকুরী আর বাচ্চা পালা সব একসাথে। আমার বড় মেয়ে এখন ক্লাস টেনে পড়ে আর ছোটোটা ক্লাস এইটে।

আমার দুটো বাচ্চাই নরমাল ডেলিভাড়ী। বড়টার সময় তিনদিন আর ছোট্টার সময় দুইদিন ধরে ব্যাথা নিয়ে ছিলাম। ছোটটার সময় ডাঃ হাফিজ এসে সন্ধ্যায় বলল আজকে রাতের মধ্যে যদি বাচ্চা নরমাল ডেলিভাড়ী না হয় আমি কিন্তু আর অপেক্ষা করব না। কিছুক্ষন পড় পড় বাচ্চার হার্ট বিট পরীক্ষা করা চলছে। ১০ই জুন ১৯৯৮। রাত ৮টার দিকে আমার বাবা বসে আছে কেবিনে। বললাম “আব্বা তুমি বস, আমি একটু লেবার রুম থেকে আসি”। দুদিন ধরে সমানে হাটা হাটি করছি। ঘুরে ঘুরে পেইন আসছে আর যাচ্ছে, কিন্তু লেবার পেইন হচ্ছিল না। কিন্তু ৮ টার পড়ে মনে হলো এবার বোধ হয় সময় হয়ছে, আগের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে। স্বামী তখন ঢাকা ইউনির্ভারসিটি আই.বি.এ থেকে এম.বি.এ করছে। পরীক্ষা চলচ্ছিল।

রাত ১০টার দিকে ওয়ার্ল্ড কাপ ফুটবলের উদ্ভোধনি অনুষ্টান শুরু হয়েছে, আমারও পেইন শুরু হয়েছে। সবাই অনুষ্টান দেখা নিয়ে ব্যস্ত। নার্সরা খুবই বিরক্ত আমার পেইন শুরু হওয়ার কারনে । একজন বলল আমি শুনলাম। “ পেইন ওঠার আর সময় পেলো না !” ফলশ্রতিতে বেশ কিছু সেলাই পড়লো। রক্ত পীঠের দিকে ওঠে এসেছিল। রক্তশুন্যতার ফলে পুরো শরীর বিশেষ করে মুখ ফুলে উঠলো। আমি খুশী , দুইজন বাচ্চাকে এই পৃথিবীতে এনেছি স্বাভাবিক প্রসব বেদনার মাধ্যমে।

অনেক খরচ হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের মনিটরিং এর জন্য কিন্তু সাধ্য মতন চেষ্টা করেছি বিভিন্ন সময়ে চাকুরীর প্রয়োজনে প্রজেক্টের কাজে মাঠ পর্যায়ে, সেমিনার কিংবা ওয়ার্কসপে যা বলেছি তা মানতে।

সব সময় চাকুরীরত ছিলাম কিন্তু বাচ্চা হওয়ার পড় পড়ই চাকুরী ছেড়ে দেই। এক্সক্লুসিভ ব্রেষ্ট ফিডিং এর পাশাপাশি ২ বছররেরও বেশী বুকের দুধ খাইয়েছি। চাকুরী ছেড়ে দিয়ে সব সময় আগের চেয়েও ভাল চাকুরীতে যোগ দিয়েছি। আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আমার ইর্ষনীয় ভাল বস ছিল বিধায় আমার পক্ষে সম্ভব হয়েছিল চাকুরি চালিয়ে যাওয়া। তার মধ্যে সফিকুজ্জামান স্যারের (মার্কেটিং ডাইরেক্টর, কোটস বাংলাদেশ) কথা না বলে পারছি না। উনি আমাকে পিতৃতুল্য ভালবাসা দিয়েছেন। আমার বাচ্চাকে ছয় মাসের পড়েও বুকের দুধ খাওয়ানোর জন্য দুপুর তিনটার দিকে ছূটি দিয়ে দিতেন। বাচ্চার এক বছর বয়স পর্যন্ত আমাকে এই সুবিধা দিয়েছিলেন। আমার অফিসের রুমের দরজায় নিজে লিখে রাখতেন কেউ যাতে আমাকে পড়াশোনার সময় ডির্ষ্টাব না করে। আমার তখন মার্ষ্টাস পরীক্ষা চলছিল।

এর পড়ে যাদেরকে পেয়েছি, ড. কেয় মিণ্ট জনি (চিফ,হেলথ এন্ড নিউট্রিশন, ইউনিসেফ), ড. ইয়াসমিন আলী হক (টিম লিডার, হেলথ এন্ড নিউট্রিশন, ইউনিসেফ) , ড কায়োডে ওয়েগবাইট (চিফ,হেলথ এন্ড নিউট্রিশন, ইউনিসেফ), ড. শাহজাহান (ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, মাইক্রোনিঊট্রিন ইনিশিয়েটিভ), ড. জ়েবা (ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মাইক্রোনিঊট্রিন ইনিশিয়েটিভ ) এবং সর্বশেষে ড. হালিদা হানুম (ডাইরেক্টর জেনারেল, এফপিএবি)। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমাকে নিজের মনে করে হাতে ধরে কাজ শেখাবার জন্য।

আমার মেয়েরা এ যুগের মেয়ে । ওদের সাথে অনেক সময় আমার মতের মিল হয় না। ওদের ব্যাবহারে আমি মাঝে মাঝেই অনেক কষ্ট পাই। কিন্তু ওদের দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে আমার দোষই অনেক বেশি।
আমার মেয়েরা এখন আমাকে দেখে রাখে। ওরা এতো মজার যে ওদের ব্যাবহারে আমি যে মাঝে মাঝে কষ্ট পাই সেটা ভুলে যাই।
ছোটাটা খুবই ঘুমাতে ভালবাসে আর অংককে ভয় পায়। জ্যামিতি আগে বর্ননা লেখে পড়ে ছবি আঁকে। পরীক্ষার সময় মানুষ জ্যামিতি প্রাকটিস করে আর ওকে দেখি কয় লাইন আছে সেটা চেক করে। বাসায় একদম পড়াশোনা করে না। স্কুলে যা পড়ায় তা অবশ্য মনোযোগ দিয়ে শোনে। তাই পরীক্ষায় সব বিষয়েই কানের পাশ দিয়ে ভাল রেজাল্ট করে।
আমরাও কখনো ওকে খুব ভাল রেজাল্টের জন্য তাগাদা দেই না। কিন্তু এইবার ক্লাস এইটে বোর্ডের পরীক্ষা দিবে। সবাই দোয়া করবেন ওর জন্য।
আমার বড় মেয়ে চাপে পড়লে নিজের থেকেই পড়ে । অংকে ওস্তাদ। কিন্তু প্রাক্টিসের অভাবে ওস্তাদি ফলাতে পারে না। ডিবেটে সক্রিয়। বিভিন্ন সময়ে পোষ্টার প্রেজেণ্টেসনে পুরুষ্কার নিয়ে এসেছে। আমি একবার রেসিডেন্টসিয়াল কোর্সে ঢাকার বাইরে যাই ১ বছরের জন্য। ওদেরকে একটি স্কুলে ভর্তি করিয়েছিলাম, নাচ, গান, এবং ছবি আকাঁ শেখার জন্য।

ভেবেছিলাম যখন চাকুরী জীবনে প্রবেশ করবে এই যোগ্যতাগুলোকে কাজে লাগাবে, কিন্তু আমার বড় মেয়েটা এখন বিশেষ করে পড়াশোনাকে পাশে রেখে স্কুলের সব অনুষ্টানে নিরবিচ্ছিন্নভাবে নিজেকে এইসব বিষয়ে নিবেদন করে যাচ্ছে। দুই মাস প্রায় শেষ। সাইন্সে পড়ে। কি হবে না ভেবে… আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। আর আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমাদের পরিবারের জন্য। চাকুরীতে যাচ্ছি বলে যে একেবারে বিচ্ছিন্ন হচ্ছি তা নয়। যখনই নতুন কিছু পাব অবশ্যই সময় বের করে আপনাদের মাঝে আসব।
আপনারা সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন এই কামনা সর্বক্ষনের।
http://www.worldschildrenonline.org/?p=65
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১:৪৩
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×