সময়, তুমি ভেসে যাও অন্তহীন স্রোতে
যে ভাবে গিয়েছ আদিকাল হতে
স্রোতস্বিনী নদীর মতো
নির্বিকার নিশ্চিন্ত গতিতে।
ছিলনা ভাবনার কিছু - প্রকৃতির নিয়ম মেনে
হামাগুড়ি শৈশব ফেলে - শরতের কৈশোরে
তার পর যৌবন এলো এক দুরন্ত দুপুরে
সে কোন সুদূর অতীতে।
আজ হেমন্তের এই পড়ন্ত বেলায়
জীবনের সোনালি সন্ধ্যায়
প্রত্যহের দৈর্ঘ বাঁধা থাকে একই সীমানায়
আহার নিদ্রা স্বপন
এই তো এখন আমার দিবস যাপন।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


