somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা হারবো না প্রিয় জন্মভূমি, তোমার মাটিতে বাঁচার অধিকার অর্জন করে তবেই বাঁচবো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সকাল (১৭ ফেব্রুয়ারী) থেকে শাহবাগ চত্বরে গান গাচ্ছিলাম আমরা। আমি ভোর ৬টার দিকে যখন মূল মঞ্চের মাঝে গেলাম, তখন দেখলাম আরিফ ভাই গান গাচ্ছেন চমৎকার গলায়! আমি আর রনী ভাই সকালে দুটো গান গাইতেই গীটারের তার ছিড়ে গেল। এই ভোরে আর গীটারের তার পাই কোথায়! রনী ভাই মূহুর্তের মধ্যেই কোথা থেকে যেন তার নিয়ে আসল। তারটা লাগাচ্ছিলাম, আবার ছিড়ে গেল! এদিকে মাইকে স্লোগান চলছে। স্লোগান দিচ্ছি আর তার বাঁধছি। আবার শুরু হল গান। আমরা সূর্য সারথীরা আন্দোলনের প্রথম দিন থেকেই গাইছি। আমাদের গান "জেগে উঠো, জেগে উঠি সবাই", এই পথ ছাড়বার নয়, গান আর স্লোগান, শাহবাগ আজ বাংলাদেশের হৃদয় এবং ৭১এর জাগরনী গান গুলো গাইলাম। আমাদের সাথে গাইলো মূল মঞ্চের সব মানুষ। সকাল দশটার আগে আমি যখন জাতীয় পতাকা উত্তোলনের জন্য অন্য কয়েকজনের সাথে কাজ করছিলাম, রনি ভাই তখন ছায়ানটের শিল্পীদের সাথে সুর বেঁধে নিচ্ছিলো "আমার সোনার বাংলা"। এরপর সবাই মিলে গাইলাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। একসাথে গাইলো সারা বাংলাদেশ। জাগরনী মঞ্চে আগেও গান গেয়েছি, কিন্তু আজ আমার গানের জীবন সার্থক হল। আমি যদি জীবনে আর কোন গান নাও গাইতে পারি "কোন আফসোস থাকবেনা"। জাতীয় সংগীত গাইবার সময় বারবার চোখ ভিজে যাচ্ছিলো। এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় গান "আমার সোনায় বাংলা", যেমন প্রিয় জায়গা আমার শহর, যেমন প্রিয় আমার মা, আমার প্রেমিকা। আমার হৃদয়ের সকল ভালবাসা দিয়ে গাইলাম এই পৃথিবীর সবথেকে সুন্দর গানটি। গাওয়ার সময় ঠিকই আমার পাশে ছিল আমার প্রেমিকা, আমার মা, আমার প্রিয় বাংলাদেশ, শহীদ জননী জাহানারা ইমাম, গীটার, আমার আব্বুর দেয়া জাতীয় পতাকা, আমার প্রেমিকার দেওয়া আমার আরেকটি পতাকা, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমার সমস্ত ঘৃনা আর ক্রোধ। আমার বন্ধুদের অনেকেই তখন শাহবাগে ছিলেন না, কিন্তু আমি জানি তারা এই পৃথিবীর যেখানেই থাকুকনা কেন তখন আমার সাথে এই শাহবাগেই ছিল। বাংলা মা, তোমাকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেকঅনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক............অনেক অনেক বেশী ভালবাসি। তোমার বিরুদ্ধতাকারীদের প্রতি আমাদের চির ধিক্কার, তীব্র ঘৃনা থাকবে সবসময়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হতেই হবে, হবেই হবে। ভাই হত্যার প্রতিশোধ নেবই নেব, নাহলে আমাদের বাঁচা হবে কলঙ্কময়। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করার যে দৃপ্ত দৃঢ় শপথ আমরা নিয়েছি তা পালন করেই বাঁচব, নাহলে মৃত্যু চাইবো নিজের। কারন আমরা যদি আমাদের প্রিয় জননী জন্মভূমিকে শত্রুমুক্ত না করতে পারি, তাহলে আমার মা বোন পিতা তাদের প্রতিটি নিশ্বাসের সাথে নিবে কলঙ্কের বিষ, আমার ভবিষ্যৎ প্রজন্ম আমাকে প্রশ্নবিদ্ধ করবে আমার যৌবন-দৃপ্ততা নিয়ে, আমার দেশের মহান মুক্তিযোদ্ধারা, বীর শহীদেরা হয়তো আমাকে ক্ষমা করে দিবেন জানি, কিন্তু আমি নিজেকে ক্ষমা করতে পারবোনা কোনদিন। আমি এই আন্দোলনের সাধারন একজন কর্মী, লাখো জনতার একজন। আমার কন্ঠস্বর আজ শুধু আমার একার নয়, এই বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষের কন্ঠ আজ আমার সাথে মিলেছে, সবার শক্তি এক করে আমি দৃঢ় কন্ঠে বলিঃ আমি সুদিন এনে দিতে চাই বাংলার প্রতিটি মানুষের জন্য, আমি আমার সাপাখি'র জন্য একটি সুন্দর-পরিচ্ছন্ন দেশ গড়তে চাই, কলঙ্ক মুক্ত স্বদেশ দেখাতে চাই আমার সন্তান কল্প নীল কে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×