somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৭১এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা দুই প্রেমী'র ব্যক্তিগত চিঠি

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯ ফেব্রুয়ারী ২০১৩, শাহবাগ (বাংলাদেশের হৃদয়)

মায়ের জন্মদাতা মায়ের সূর্য-সন্তানেরা,
আমাদের বুকের সবটুকু শ্রদ্ধা ও ভালবাসা নিও। হে মহান অগ্রজ যোদ্ধাগন, তোমাদের ত্যাগের বিনিময়েই পেয়েছি আমাদের বাংলাদেশ। আমরা কথা দিচ্ছি আমাদের প্রান থাকতে প্রিয় বাংলাদেশকে আর কলুষিত হতে দেবনা। তোমাদের মহান ত্যাগ আমাদের দিয়েছে শক্তি, দিয়েছে স্বদেশ। আমরা দেশের শত্রুদের নিঃশেষ করেই ছাড়বো।
আমরা দুই প্রেমী অনেক আগে থেকেই এক হয়েছি, আমাদের সমস্ত ভালবাসার শপথ, তোমাদের জীবনের বিনিময়ে পাওয়া প্রিয় বাংলাদেশকে কলংকমুক্ত করবই করব। আর যেখানেই মানবতা অপমানিত হবে সেখনেই আমাদের লড়াই চলবে। আমরা দু'জন অবশ্যই প্রতিবাদী হবো সকল অন্যায়ের বিরুদ্ধে।

হে মহান বীর মুক্তিযোদ্ধাগন, আমাদের প্রতি তোমাদের শুভাশীষ যেন বৃথা না যায় প্রাণপন এই চেষ্টা করবো। সকল অন্যায়, অপ্রেম, অবিচারের বিরুদ্ধে থাকবো সদা সোচ্চার। এই পৃথিবীর মানুষের মাঝে আমরা দুই প্রেমিক-প্রেমিকা পরস্পরকে সবথেকে বেশী ভালবাসি, আমাদের নিজেদের জীবনের থেকেও অনেক অনেক অনেক কোটি কোটি অসীম গুন বেশী ভালবাসি, আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না, আমরা একসাথে বাঁচার জন্য সহস্র স্বপ্ন সাজিয়ে রেখেছি, আমরা বাঁচতে চাই,যতদিন বাঁচি একসাথে বাঁচতে চাই। আমরা জানি আমাদের ভালবাসা কতোটা তীব্র। তবু হে মহান যোদ্ধাগন, আমরা আমাদের ভালবাসার শপথ করে বলছি, আমাদের প্রিয় বাংলাদেশের জন্য এই প্রাণ উৎসর্গ করতে বিন্দু মাত্র দ্বিধা করবো না। আমরা কলংকমুক্ত বাংলাদেশে বাঁচতে চাই, আমাদের সন্তানদের এনে দিতে চাই পুষ্প-শোভিত আগামী। আমাদের পথ যতোই বন্ধুর হোক না কেন, আমরা আমাদের যুদ্ধ চালিয়ে যাবো। আমরা ভালভাবে বাঁচার জন্যই যুদ্ধ করি, বাংলাদেশের জন্য আমরা প্রয়োজনে হাসতে হাসতে মরবো।

মুক্তিযোদ্ধাদের আমরা সবথেকে বেশী শ্রদ্ধা করি। আমরা যখন পরস্পর বাক্য বিনিময় করতাম তখন অনেক কথা বলতাম মুক্তিযুদ্ধ নিয়ে। আমরা গর্বিত তোমাদের জন্য হে মহান আলোর-সারথী। আজ অর্ধ-মাস ধরে যে আন্দোলন চলছে তাতে আমরা ছিলাম, আছি। আমাদের একজন থাকা মানেই দু'জন থাকা, যদিও আমরা শারীরিক ভাবে পরস্পর থেকে দূরে, তবুও আমরা সবথেকে কাছে।। আমরা শুধু দেশের প্রতি ভালবাসার টানেই আসিনি, আমরা এসেছি প্রতিশোধ নিতে, আমরা কোন ব্যক্তি বা দলের সাথে আনুষ্ঠানিকতা করতে আসিনি, এসেছি প্রয়োজনে। আমাদের স্লোগানে, আমাদের গানে, আমাদের শব্দে, আমাদের নীরবতায় আমরা প্রতিবাদ করেছি। কখনো কেঁদেছি ভালবাসার জোয়ারে, কখনো স্লোগানে স্লোগানে ক্রোধে ফেটে পড়েছি, কখনো সহযোদ্ধা বন্ধুদের সাথে হেসেছি...

এই আন্দোলন আমাদের প্রানে অনেক শক্তি দিয়ে গেল, আর প্রেরনায়-চেতনায় ছিলে তোমরা বীর শহীদ মুক্তিযোদ্ধারা। আমরা রাজীব এর মৃত্যুতে তীব্র শোক পেয়েছি, শান্ত ভাই এর মৃত্যুতে তীব্র শোক পেয়েছি, আর সেই বীর বন্ধু, ব্যাংকের সেই সাহসী বন্ধু, যার মৃত্যুতে ক্রোধে আগুন হয়ে গিয়েছি... তবু আমরা থামিনি, আমরা ভয় পাইনি, আমাদের শক্তি হাজারগুন তীব্র হয়েছে। আমরা লড়াই চালিয়ে যাবো। আমারা জানি যে যেখনে আছে সেখনেই এই লড়াই চালিয়ে যাচ্ছে।
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা বন্ধুরা,
তোমরা আমাদের আশির্বাদ করো যেনো এই জাগরন আরো বিস্তৃত হয়, যেন বাংলাদেশের প্রতিটি মানুষ বুঝতে পারে "মুক্তিযোদ্ধ" কতটা মহান ছিল আমাদের সবার জন্য, পরবর্তী প্রজন্মের কাছে যেনো কোন মিথ্যা ইতিহাস না পৌঁছে। একাত্তরের ধাতক দালালদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হতেই হবে। আমরা জয় ছিনিয়ে আনবই। তোমাদের রক্ত বৃথা যাবেনা, যেতে দেবোনা। লক্ষ মা-বোনের ত্যাগকে আর অপমানিত হতে দেবোনা। আমারা হারবো না, আমরা হারতে জাননা...

তোমাদের স্বপ্নের সোনার বাংলা, ভাসানী-সোহরাওয়ারদী-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, নজরুল-রবীন্দ্রনাথ-জীবনানন্দের বাংলাকে আমরা আরো সুন্দরের পথে নিয়ে যাবো। এ আমাদের দৃপ্ত শপথ।
জয় বাংলা।

ইতি-
"সা"
"লুৎফুল্লাহ মাহমুদ"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×