somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত কম কচলাইবেন তত ধর্ম শান্তিতে থাকবে মানুষের অন্তরে, বিশ্বাসে

১৪ ই মে, ২০১৩ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনার সময়কাল ১৯৪৭ এর আগে বিট্রিশদের আমল:

গ্রামে চিৎকার চেচামেচি! ইসলাম বাচাঁও, ইসলামকে বাচাঁও, বাচাঁও ইসলাম......এতটুকু শুনেই
সবাই লাঠিসোটা নিয়ে দৌড়ে আসল। এসে দেখে নুরুল ইসলাম কূয়াতে পড়ে ডুবে মরছে আর তা দেখে তার ভাই 'নুরুল ইসলাম' মানে ইসলাম বাচাঁও, ইসলামকে বাচাঁও বলে চিৎকার করছিল!

তার আগে কি ঘটছিল?
মুসুলমানরা সব বিষয়ে পিছিয়ে, ইংরেজদের ইংরেজি শিখে হিন্দুরা হয়ে যাচ্ছে অনেক স্মার্ট, চাকরি করছে ইংরেজদের সৃষ্ট কোর্ট-কাচারি থেকে শুরু করে পাবলিক সাভির্সে।
হিন্দু রাজা, জমিদাররাও ইংরেজদের সিস্টেমে ঢুকে যেতে থাকলো।

মুসুলমানরা পরলো মহা ফ্যাসাদে, ইংরেজি ভাষা না জানার কারণে সবজায়গায় নিজেদের পিছিয়ে পরা, একেবারে না খেয়ে মরার দশা!

ওদিকে মুন্সি মৌলানারা একের পর এক ফতোয়া দিতে থাকলেন। ইংরেজি ভাষা শিখলে বউ তালাক হয়ে যাবে এই ফতোয়া জারি করা হল মুসুলমানদের উপর। প্রাণপ্রিয় বউকে কেইবা হারাতে চায়? তাই তারাও তা মেনে নিল, এদিকে ইসলাম যায় তো ওদিকে করুণ দশা মোল্লাদের ফতোয়া শুনে মুসুলমানদের।

বাঘের বাচ্চা একটাই ছিল তিনি স্যার সৈয়দ আহামদ। মুসুলমানদের এহেন পিছিয়ে পড়া দেখে নিরব থাকলেন না। ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে প্রতিষ্ঠা করলেন ইংরেজি শেখার বিদ্যালয় পরে বিশ্ববিদ্যালয়।

তার বউকে অন্যেরা বলতে লাগল তোমাদের তো তালাক হয়ে গেল! বউ বললেন, হাজারবার তালাক হলেও আমি উনাকে ছাড়বো না। যায় হোক, এভাবে ধীরে ধীরে মুসুলমানরাও স্মার্ট হয়ে সরকারি চাকরিতে ঢুকতে লাগলেন। কিন্তু ইসলাম! সে তো ধ্বংস হল বলে?

ইংরেজরা যতটা না দ্বন্ধ তৈরি করেছিল হিন্দু-মুসুলমানদের মাঝে তার থেকে বেশি করে চলছিল, পুরুহিত, মৌলানারা।

তো তেমনই একদিন,
গ্রামে চিৎকার চেচামেচি: ইসলাম বাচাঁও, ইসলামকে বাচাঁও, বাচাঁও ইসলাম......এতটুকু শুনেই
সবাই লাঠিসোটা নিয়ে দৌড়ে আসল। এসে দেখে নুরুল ইসলাম কূয়াতে পড়ে ডুবে মরছে আর তা দেখে তার ভাই 'নুরুল ইসলাম' মানে ইসলাম বাচাঁও, ইসলামকে বাচাঁও বলে চিৎকার করছিল! সবাই আসলটা দেখে নুরুল ইসলামকে উদ্ধার করে নিজেদের গালি দিতে দিতে চলে গেল।

তারপর ধীরে ধীরে মুসুলমানরা আরও সজাগ হল, নিজেদের অধিকার, কর্তব্য, ধর্ম বিষয়ে সচেতন হয়ে জানতে, পড়তে লাগল আর তার সাথে নিজেদের প্রশিক্ষিত করে নিজেদের সংগঠিত করে ব্রিটিশদের তাড়িয়ে মুসলিম দেশ পেল পকিস্থান। আর বাংলাদেশ অর্জনও কিন্তু ধর্ম দিয়ে নয়, বাঙালীআনা দিয়ে।

বর্তমান প্রেক্ষাপট কেমন যেন মিল মিল লাগে তখনকার সাথে। কোথাও ইসলাম বাচাঁও ইসলামকে বাচাঁও শুনে দৌড়ে যাওয়ার আগে ভাল করে শুনুন তার পর সামনে যান। ইসলাম কোন ঢুনকো ধর্মনা যে ভেঙে যাবে এত সহজে। এই চিৎকার শুনে আজকাল দৌড়ে গিয়ে দেখবেন, বলা হচ্ছে ইসলাম নয়, হেফাজতে ইসলামকে বাচাঁও হেফাজত ইসলামকে বাচাঁও!

তখন আমরা হেফাজতকে বাচাঁবো আর নিজেদের গালি দিতে দিতে চলে আসবো।

যায় হোক, বেশি কথা না বলায় ভাল ধর্ম নিয়ে। যত কম]কচলাইবেন তত ধর্ম শান্তিতে থাকবে মানুষের অন্তরে, বিশ্বাসে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×