তোমাকে খুঁজে ছিলাম ওই স্বপ্ন আধারিতে
অপেক্ষায় ছিলাম, রঙ্গন আর কৃষ্ণচূড়া হাতে
তোমায় দেবো বলে ; তুমি আসোনি
তোমার অপেক্ষায় অষ্ট প্রহর বিনিদ্র যাপন ।
ভেবে ছিলাম তুমি আসবে, নীল দিগন্তের সীমা রেখায়
ছুটে গিয়েছিলাম লাল,নীল, বেগুনী আলোকছটা নিয়ে
তোমায় ছুঁয়ে দেখবো বলে; তুমি আসো নি
তোমার অপেক্ষায় আজো, স্বপ্নিল ঢেউয়ে চলেছি একান্তে ।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



