তোমাকে কি লিখব চিঠি আর কখনো!
-না কক্ষনোই না, লিখব না আর কোনও খাম বন্দি চিঠি
তোমার জন্য জন্ম নিবে কি নতুন কোন কবিতা ?
-না, কবিতার ডাইরিটা তুলে রাখবো বুক সেলফের কোনায়
তোমার জন্য নাওয়া খাওয়া ভুলে তাকিয়ে থাকবো দূর অজানায়!
- না, আর হবে না তেমনটা ; ঘুরে তাকাবো যেখানেই পথ বেকেছে
তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ততের অপেক্ষায় কি থাকবো ?
-না, অপেক্ষার প্রহর যে ঘুণে খেয়েছে ।
তোমাকে,
তোমাকে প্রতিদিন , প্রতিটাক্ষণ আবিস্কারের নেশায় বুঁদ হয়ে ছিলাম
তুমি ছিলে আমার লেখা গল্প কবিতাতে
ছিলে আকা প্রিয় ছবিটাতে
রাতের চন্দ্র তারাতে
দূরের ওই ঝর্না ধারাতে
ছিলে স্বপনের আবেশে ।
তুমি আমার, তুমি আমার করে কাটিয়ে দিয়েছিলাম পুরোটা সময়,
বোকা আমি বুঝি নি,ছিলে না তুমি কখনোই আমার,
ছিলে না এই অবুঝ হৃদয়ের মাঝারে পূর্ণিমা হয়ে
কালের সাক্ষী কপিলা কিংবা লাবণ্য হয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



