বলে দিচ্ছি, এ বর্ষাই কিন্তু তোর আর আমার শেষ বর্ষা
পরের বর্ষায় তোর খোঁপায় আর কদম পড়াবো না ;
ভুলে যাস না, এটাই তোর আমার শেষ বর্ষা; শেষ বর্ষাবরন।
এরপরের বর্ষায় তোর সাথে আমার আর বৃষ্টিতে ভেজা হবে না
তোর হাত ধরে ভিজে ভিজে লন্ডন ব্রিজে দাড়িয়ে থাকা হবে না
হবেনা লেকের ধারে ঝুপ বৃষ্টিতে চুপিসারে বসে থাকা
কিংবা ঝড়ের রাতে মেহের চত্বরে রিক্সার জন্য অপেক্ষা করা।
বলে দিচ্ছি, এ বর্ষাই কিন্তু তোর আর আমার শেষ বর্ষা।
---এতো কি ভাবছিস?
বর্ষা আর কখনও আসবে না, তাই না ?
বৃষ্টি আর ছুয়ে যাবে না , তাই না ?
কিরে! কিছু বলছিস না যে !
আর তুই তো জানিস, এই এক দৃষ্টিতে চুপ থাকা
চোখের দিকে তাকিয়ে থাকা, আমার ভীষণ অপছন্দ !
--ভাবছি যা, তোকে বলবো না।
পেছন ফিরে তাকাবো না ।
বৃষ্টির কান্নায় চোখ মেলাবোনা
খুঁজব না তোকে কিংবা তোর স্মৃতির ডাইরিটাকে।
জানি, পারি নি দিতে কখনও তোকে গোলাপ কিংবা গ্লাডিওলাস ।
হয়তো, আমি ছিলেম সেকেলে।
এক মুঠো কদম ফুল হাতে নিয়ে
দাড়িয়ে ছিলেম কাক ভেজা হয়ে।
প্রত্যাশা ছিল
এক হাতে কদম নিয়ে থাকবে দাঁড়িয়ে আর অন্য হাত থাকবে আমার হাতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


