তোমাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম ,
ছায়া সুনিবিড় শান্ত মেঠো পথে
আজ সময়ের স্রোতে আবারও তোমার দেখা পেলাম ,
শহুরে শত ভিড়ের মাঝে।
আহ! বিচিত্র এই দুনিয়া, অদ্ভুত সেই উদিপ্ত অনুভূতিগুলো !
বৃষ্টি হচ্ছিলো মুশল ধারে,
আকাশে শাদা মেঘের দল, বিদ্যুৎ চমকাচ্ছিলো
আর তখনেই আমার মনের মাঝে সেই বজ্র বাঁধ বেধেছিলো
তোমার পরনে ছিলো লাল জামা,
কাঁধে ইশকুল ব্যাগ, হাতে পানির বোতল
কপালে ছিলো চিন্তার ভাজ , বাসায় ফেরার এক অস্থির তাগিদ
সেই দিন থেকেই শুরু, তোমার অবয়ব অঙ্কন এই হৃদয় পটে ।
আজও আকাশে শ্রাবণের মেঘ , এখুনি নামবে বুঝি বৃষ্টি
তোমার পরনে সিফনের সাদা শাড়ি , হাতে অফিসের ফাইল ,
আর পানির বোতলটা ঠিক আগের মতই আছে ।
কপালে বাসায় ফেরার চিন্তার ভাজ স্পষ্ট , আনমনে অস্থিরতা
মনে হলো সব কিছু ঠিক আগের মতই ,
আর ঠিক আগের মতই হলো
কথা বলা হয়নি আজোও;
ধীরে ধীরে তুমি হারিয়ে গেলে শহুরে ভিড়ের মাঝে
আর আমিও হারিয়ে গেলাম কুড়ি বছর আগের
সেই বাদলা দিনে
সময়ঃ একাল ১২ আষাঢ়
সেকাল ২৭ শ্রাবন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




