আমার একটা বিশাল স্বপ্নিল আকাশ আছে
তুমি কি আমার আকাশ টা নেবে !
তোমার পাশে যখন কেউ থাকবে না
ক্লান্ত দুপুর কিংবা স্নিগ্ধ বিকেল বেলায়
যখন তোমার খুব একা একা লাগবে.
একাকীত্বতায় তুমি ডুবে থাকবে ;
তখন ভেবে নিও যে এক আকাশ আর আকাশের তারারা রয়েছে তোমার পাশে,
যারা তোমাকে সারা রাত মোমবাতি হাতে পাহারা দিবে ।
যখন তুমি আমার মত বিষন্নতায় ভুগবে.
যখন জীবনের অর্থ হারিয়ে ফেলবে ,.
তখন চাঁদ সূর্যের আলোয় নিজেকে পুড়িয়ে.
তোমাকে জোছনা দিয়ে আগলে রাখবে ।
সেই মুহূর্তের অপেক্ষায়
আমার আকাশ , আজোও তোমার অপেক্ষায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




