somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবী আলোকময় , আলোকিত মানুষেরা আছে বলে । বেঁচে থাকার অর্থ খুঁজে পাই ।

২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শব্দের পরে শব্দ সাজিয়ে একটা পোষ্ট লেখা কষ্টসাধ্য এখন । কত মেইল জমে আছে , কত যোগাযোগ উৎসাহ বিহীন ।
দূর্বিষহ মূহুর্তে বেঁচে থাকা অর্থহীন মনে হয় , পাথর সময় গড়াতে চায় না ; তারপর মহান আল্লাহ তা'য়ালার কৃপায় জীবনকে মূল্যবান মনে হয় ।
আজ সকালে বিছানায় থাকতে আমার ছোটবেলা থেকে ঘনিষ্ট বন্ধুর ফোন পেলাম । বললো তার মায়ের বাসা থেকে ফিরছে তখন এবং জানালো তার ফোন করবার কারন । তার মা বার বার আমার কথা জিজ্ঞেস করছিলেন আর বলছিলেন ঈদের আগে আমি তো দেখা করি , এবার নাকি অনেকদিন হয়ে গেল আমি যাইনি । ওর বাবা ওনাকে বোঝাবার চেষ্টা করছিলেন আমার বিষয়ে । বন্ধুকে জিজ্ঞেস করে জানলাম যে উনি আমাদের পরিবারে ঘটে যাওয়া দুখ:জনক ঘটনা জানেন কিনা । ও বলল , জানেন উনি । বলল , ঈদের পরে হলেও আম্মার সাথে দেখা করে আসিস একবার ।
তার মা আমার স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন দীর্ঘদিন , ১৯৪৮ ইং সালে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ এবং উচ্চ শিক্ষিতা । সবচেয়ে বড় পরিচয় ভাল মনের মানুষ , আমার জীবনের আদর্শ । আমাকে অত্যন্ত স্নেহ করেন । স্বপ্ন দেখি একদিন আমার মেয়ে ওনার মত হবে । কয়েক বছর আগে স্ট্রোক করেছিল ওনার , তারপর ঈদ এল ; ওনার একপাশ অবশ । ম্যাক্সি পরতে হত ওনার । আমার মনটা কেমন করছিল । নরম সূতি একটা শাড়ি কিনে নিয়ে দিয়ে এলাম । ঈদের দিন ওনার মেঝমেয়ে ( ছোটমেয়ে আমার বন্ধু ) ফোনে বলল , তোমার শাড়ি আম্মা পরেছেন নিজে চেয়ে । ওনাদের অবাক করে দিয়ে । তারপরের বছর ঈদের ক'দিন আগে শাড়ি দিয়ে এলাম ; পরে জেনেছি ইফতারীর দাওয়াতে পরেছেন এবং ঈদে পরেছেন আমার শাড়িটা । পরে একদিন ওনার স্বামী আমার বরকে বলেছেন , "আমার স্ত্রী তোমার মিসেসকে অনেক ভালবাসে । ঈদে ৭ টা শাড়ী পেল , কিন্তু ওরটাই পরল বেছে নিয়ে "।এ প্রসঙ্গে বলি শাড়িগুলো তেমন মূল্যবান নয় ।

অহংকার করছিনা , শোকর করছি এমন প্রাপ্তির জন্য । তাই এরপর মনে করে শাড়ি কিনে উপহার দেই ওনাকে । ওনার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে অনেক ।
এবার আমার মানসিক অবস্থা তেমন ভাল নয় , শাড়ি কেনা যেত ; তবে দিতে যেতে হবে , ওনার কাছে গিয়ে বসতে হবে এবং আমার ছোটবোনের কথা মনে থাকবে , হয়তো নিজেকে সামলাতে পারবো না ভেবে কিনিনি শাড়ী ওনার জন্য ।
সকালে বন্ধুর ফোন পাবার পর থেকে মনটা মানছে না । আমার ছোটবোন চলে গেছে তার স্থায়ী ঠিকানায় । যারা আছে তাদের প্রতি আমার দায়িত্ব কি আমি অবহেলা করছি ? আমার বরকে বললাম বন্ধুর ফোনের কথা , সে বলল , চল কাল তোমাকে নিয়ে যাই । ইনাশাল্লাহ আগামীকাল যাব ওনার কাছে , মনকে তৈরী করছি ।

অনেকদূর , মেরুর কাছাকাছি একদেশ থেকে একজন ইন্টারনেটের সাহায্য নিয়ে সালোয়ার কামিজ সেট পাঠিয়েছে আমার জন্য । যে পাঠিয়েছে সেই মেয়েটি আত্মীয় নয় আমার , কিন্তু আত্মার অনেক কাছের । আমার জীবনে অনেক ড্রেস পরেছি , তবে এই ড্রেসটার ওজন অনেক বেশী ; কারন হল এটার ভাঁজে ভাঁজে অনেক মমতা , অনেক দরদ মাখানো । ড্রেসটা আলমারীতে তুলিনি এখনও , চেয়ারের উপরে রাখা । এটা চোখে পড়লে শক্তি পেয়ে যাই ; বেঁচে থাকবার অর্থ খুঁজে পাই ।

আমার ছেলে আয়মান আজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে ( ৬ বছর ১৮ দিন বয়স ওর ) এবং নিজ আগ্রহে । কোন ওয়াক্তের জন্য তাকে পড়তে বলা হয় নি । অথচ যে কথাটা ভাবলে আমার বুক ভেঙ্গে যায় তা হল , আয়মানের জন্মদিন ৩০শে অগাষ্ট আমার ছোট বোনের নিথর দেহ আনতে এয়াপোর্টে গিয়েছিলাম ।

এইতো জীবন ! জগৎ সংসার মাঝে মাঝে কি ভীষন অন্ধকার মনে হয় , মন ভেঙ্গে যায় , মনে হয় আর দাড়াতে পারবো না সোজা হয়ে ।
তারপর মানুষেরা স্পৃহা জাগিয়ে তোলে । ভুলে থাকতে পারি অনেক কষ্ট , দু:খ । বুকে পাথর চাপা দিয়ে , সেই পাথরের ভার বহন করে বেঁচে থাকবার জন্য জীবনের পথে পা রাখি ; চলতে হয় , চলার অপর নাম জীবন ।

পরশু বা তার পরদিন ঈদ । আনন্দ উৎসবের ঈদ । পরিবারের সর্বকনিষ্ঠ সন্তানের অকাল মৃত্যু আমাদের জন্য যে পরিস্থিতি তৈরী করেছে সেটা একটা বিচ্ছিন্ন ঘটনামাত্র বিরাট বিশ্বে । আমাদের দীর্ঘশ্বাস আমরা টেনে নেব বুকের ভেতর ।
সবার জীবনে অনেক আনন্দ আসুক ঈদের দিনে , পরের সবদিন হোক আনন্দময় । শুভকামনা সবার জন্য ।

ছোটবোনের ঘটনা : Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৩
২৭টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×