সাকিব ব্যক্তিগত ভাবে আমার খুব পছন্দের ক্রিকেটার না। তবে টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা ও বিশ্ব ক্রিকেটে আমাদের অবস্থান নিয়ে প্রথম আলো পত্রিকায় যে খোলামেলা সাহসী আলোচনা সে করেছেন তা আমি খুবই পজিটিভ বলে মনে করি।আসলেই আমরা আমাদের বর্তমান ক্রিকেট দলের কাছে অনেক বেশি প্রত্যাশা করছি। আমরা ভুলে যাই, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে আমরা মাত্র ১২-১৩ বছর ধরে খেলছি তাও আবার কুলিন দলগুলো বিশেষ করে ভারত ও অস্ট্রেলিয়া, আমাদের সাথে কোন টেষ্ট সিরিজ খেলতে খুব একটা আগ্রহী নয়। আমরা ভুলে যাই নিউজিল্যান্ড দল খেলা শুরুর ২৬ বছর পর টেষ্ট জয় পায়। সাকিব ঠিকই বলেছেন শ্রীলংকা দলের অবস্থা ৯৬’ বিশ্বকাপের পুর্বে কালুভিতারানা ও জয়সুরিয়ার ‘পিঞ্চ হিটিং’ সংস্করন আবিস্কারের আগে কি ছিলো ? তারপর ৯৬ বিশ্বকাপ বিজয়ের পরে তাদের খেলার ধরনে আমুল পরিবর্তন আসে।আর একটি বিষয় আমাদের খেলোয়াড়দের শারিরীক সক্ষমতার বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না।অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের শারিরীক দক্ষতা ও আমাদের খেলোয়াড়দের শারিরীক সক্ষমতা কোন ক্রমেই এক নয়। এরপরে আস্ আমাদের দেশে খেলোয়াড়দের বিভিন্ন ইন জুরি সংক্রান্ত চিকিৎসা দেয়ার মতো প্রখ্যাত কোনো চিকিৎসক বা সে ধরনের মানসম্পন্ন হাসপাতালও নেই । এখানে অপ্রসাংগিক ভাবে একটি ঘটনা উল্লেখ করলে বিষয়টি আরো পরিস্কার হবে , ‘ধরুন আজকের বিশ্বের সেরা ফুটবলার মেসি যদি স্পেনের মতো উন্নত দেশে ছোট সময়ে বার্সিলোনা দলের মাধ্যেমে চিকিৎসা নিতে না পারতো তাহলে বর্তমান মেসিকে কি আমরা খুজে পেতাম?’ তারপর আর একটি বড় সমস্যা হলো আমাদের একজন খেলোয়ার ইনজুরীতে পরলে তাকে কোন দেশে চিকিৎসা বা অপারেশন করা হবে সে সিদ্ধান্ত নেবার জন্যেও বিসিবি সভাপতির দিকে হা করে তীর্থের কাকের মতো হা করে তাকিয়ে থাকতে হয়।তাই বাস্তবতার নিরিখে এ সমস্যা যেমন এখনি আমরা সমাধান করতে পারব না ,সুতরাং প্রত্যাশার গন্ডি নির্ধারণের পুর্বে বিশ্বক্রিকেটের অন্য দল গুলোর বর্তমান অবস্থায় আসার পিছনের প্রেক্ষাপটাও আমাদের একটু গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে।আর একটা কঠিন সত্য কথা হল, আমরা টেষ্ট স্ট্যাটাসটা আসলে খেলোয়াড়ি মানদন্ডে যতটা না পেয়েছি তার চেয়ে অনেক বেশি ভুমিকা রেখেছিলো সাবের চৌধুরী ও আশরাফুল হকের ক্রিকেট কুটনীতির সফলতা ,যাতে তৎকালীন ভারতের বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়ার অবদান ছিলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।সুতরাং একটি টেষ্টটিউব বেবিকে বড় হতে হলে অনেক আস্বভাবিক সমস্যার সম্মুখীণ হতে হয় ,তা মেনে নিয়েই মা-বাবাকে সন্তান বড় করতে হবে। আবেগে গা ভাসালে চলবে না। বাংলাদেশের ক্রিকেট দলের ক্ষেত্রেও এ কথাটি আরো অনেক বেশি প্রযোজ্য।
''টেষ্টটিউব বেবিকে বড় হতে হলে অনেক আস্বভাবিক সমস্যার সম্মুখীণ ''হতে হয়,''বাংলাদেশ ক্রিকেট দল'' সে সমস্যাই অতিক্রম করছে!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।