"দুদকের জালে তিন নেতা"–প্রথম আলোর এই হেডিং না হয়ে হেডিং হওয়া উচিৎ ছিল- "দুদকের কানামাছি খেলায় তিন নেতা"
২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কানামাছি ভোঁ ভোঁ যারে পাবি তারে ছো ।। দুদকের কোন ক্ষমতা বা সাহস নেই যে কানামাছি খেলা ছাড়া বর্তমান সরকারের কোন মন্ত্রী বা এমপি বা বড় নেতাদের জেলে ঢুকায় ।আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদের কিছুই হবেনা।

মামলার নামে এই কানামাছি খেলা শুধুই আইওয়াশ। কারণ আওয়ামী লীগের বড় বড় দুর্নীতিবাজ যেমন সৈয়দ আবুল হোসেনের মত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতিবাজকে তো এই দুদক ‘’দুর্নীতিমুক্ত’’ হিসেবে চারিত্রিক সনদ প্রদান করেছিলো।

তাছাড়া সুইস ব্যংকে যারা টাকা পাঁচার করেছে তাদের টিকিটিতেও হাত দেয়ার ক্ষমতা এই নখদন্তহীন দলবাজ দুর্নীতি দমন কমিশন বা দুদকের নেই। বিরোধী দলের নেতাদের আরো হয়রানি করার জন্য এবং তাদের চলমান সরকার বিরোধী আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্যই সরকারের ক্রীয়াণক হয়ে দুদকের এই কানামাছি খেলা।সরকারের তথা দুদকের কপাল খারাপ যে তাদের এই ছেলে ভোলানো খেলা এখন দেশের জনগণ ভালো করেই বোঝে । বর্তমানে দেশে প্রশাসন, নির্বাচন কমিশন, দুদক, পুলিশ এমনকি বিচার বিভাগও সরকারের ক্রীয়াণক হয়ে কাজ করছে। আর এই অপরাজনীতির খেসারত দিচ্ছে দেশের জনগণ।তাই দুদকের উচিৎ এসকল রাজনৈতিক কানামাছি খেলা বন্ধ করে বিবেকের ডাকে সাড়া দিয়ে দেশের আইন মোতাবেক দুর্নীতি বন্ধে রাজনীতির উর্দ্ধে উঠে দায়িত্ব পালন করা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ
সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর...
...বাকিটুকু পড়ুনকলকাতায় গ্যাস কিনতে লাগে ১ হাজার টাকা, বাংলাদেশে ২ হাজার ৫০০ টাকা। কলকাতায় কি ইরান যুদ্ধের প্রভাব পড়েনি? একই গ্যাস, দামের এত পার্থক্য কেন? এনসিপির আকতার হোসেনের প্রশ্ন।
একজন রাজনীতিবিদ হিসেবে... ...বাকিটুকু পড়ুন

১. ক্ষুধাপৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৭
রহমতের দরজা কখনো বন্ধ হয় না; কবীরা গুনাহ, জাহান্নাম ও আল্লাহর অসীম ক্ষমা: কুরআন ও হাদীসের আলোকে একটি বিশ্লেষন

ছবি গুগল থেকে গৃহিত।
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
◆ ভূমিকা: এক...
...বাকিটুকু পড়ুন