আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির ইতিহাস , পাকিস্তান আমলে সামরিক শাসকদের ইতিহাস ও স্বাধীন বাংলাদেশে একচ্ছত্র ক্ষমতাধর সরকারগুলির ইতিহাস শুনেছি ও দেখেছি; কিন্তু কোন শাসকগোষ্ঠীই বর্তমানে ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত অগণতান্ত্রিক সরকারের মত এত 'চরম বেপরোয়া মনোভাবাপন্ন সরকার' আজ পর্যন্ত দেখা দেখিনি! সাম্প্রতিক বিশ্ব রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে বর্তমান সরকারের সাথে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ মায়ানমারের সামরিক সরকারগুলিরই তুলনা চলে। যেখানে আমরা দেখতে পাই,কিভাবে বিশ্বজন মতকে অগ্রাহ্য করে সামরিক স্বৈরাচার দিনের পর দিন গণতন্ত্রকামী নেত্রী 'অং সাং সুচী'কে গৃহবন্দী করে রাখে। কিন্তু সেটা তো সামরিক স্বৈরাচারের ক্ষমতায় টিকে থাকার প্রথাগত অপচেষ্টামাত্র । কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনা তো নিজেকে গণতন্ত্রের মানষকন্যা ভাবেন তবে তারা কেন বিরোধি দলের প্রতি এতটা বেপরোয়া আচরণ করছেন?সাম্রাজ্যবাদী শক্তি বা অগণতান্ত্রিক সামরিক স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকার প্রয়াসে 'সরকার বিরোধীদেরকে' সব সময় দাবিয়ে রাখার চেষ্টা করতো তাও কিন্তু বর্তমান অবস্থার মত নি:শ্চয়ই নয়।
পাকিস্তান আমলের কথাই ধরা যাক, সামরিক স্বৈরাচার ইয়াহিয়া খান সব কিছু জেনে বুঝেই কিন্তু বঙ্গবন্ধুকে ৭ মার্চ ১৯৭১ সালে রমনার রেসকোর্স ময়দানে লাখ লাখ জণগনের উদেশ্যে তার ঐতিহাসিক ভাষণ দেওয়ার অনুমতি দিয়েছিলেন। আর তখনকার পরিস্থিতি যে কি রকমের উত্তাল ছিল তা যারা ঐ সময়ের অবস্থা দেখেছেন অর্থ্যাৎ আমাদের অগ্রজরা আরো ভালো বলতে পারবেন।
আর বর্তমান সময়ে সামরিক স্বৈরাচার না হয়েও জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কিভাবে মাত্র ৫% জনগনের ভোট নির্বাচিত হয়ে সরকার গঠন করে সারা দেশ এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে ? যেখানে বিরোধীদলের উপর অনৈতিকভাবে নিরন্তর জোর জুলুম চালিয়ে যাচ্ছে, আর নীরব দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেশবাসিকে দেখতে হচ্ছে !
এখন প্রশ্ন হচ্ছে , হাসিনা সরকারের যদি এতই জনপ্রিয়তা থাকে তা হলে তাদের এত ভয় কেন? কেন তারা আজ 'নিজের ছায়া দেখেও খালেদা জিয়ার ছায়া' ভেবে ভয়ে আতঁকে ওঠেন ?বিএনপি তাদের সমাবেশ করতে চায় করুক না ?এটা তো তাদের গণতান্ত্রিক অধিকার ! বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার ক্ষমতা তো সংবিধানের কোথাও লেখা নাই!! আশা করি সরকার তাদের এইসব অন্যায় অবিচার বুঝবেন ও দেশে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার মাধ্যমে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবেন। অন্যথায় এর পরিণাম 'স্বৈরাচার মার্কোজ বা পিনোশে'র মত হতে বাধ্য।
(বিঃদ্রঃআমাদের বিশ্বাস বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের অচিরেই শুভবুদ্ধির উদয় হবে।)
বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য সকল দায়িত্বশীল নেতৃবৃন্দের অচিরেই শুভবুদ্ধির উদয় হবে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?
উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন
হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন
=মনের হিংসা দূর করো রব=

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন
সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব
আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।