''আমরা মুক্তি চাই'' দেশের মানুষ মুক্তি চায়!!
আমাদের প্রত্যেকের স্কুল জীবনে একটি গল্প পড়েছি অথবা শুনেছি 'একটি শিশুর মাতৃত্ব দাবী করে দুইজন মহিলা দাবী করেছেন ,কেউ তাদের দাবী ছাড়তে রাজী না।অবশেষে বিজ্ঞ বিচারক রায় প্রদান করলেন শিশুটিকে দুইভাগ করে দুই মহিলার মধ্যে ভাগ করে দিতে।'' ঠিক তখন মা হিসেবে দাবী করা একজন মহিলা চিৎকার করে বিচারকের উদ্দেশ্য বলতে শুরু করলেন 'আমার সন্তানের দরকার নেই, তবুও তাকে দুই ভাগ করার দরকার নেই ,তিনি শিশুটিকে অন্য মহিলাটিকে দিয়ে দিতে বললেন।'' গল্পের শেষটা আমরা সবাই জানি,তাই উল্লেখ করলাম না ।
গল্পটি আজকের আলোচনায় খুব বেশি প্রাসঙ্গিক না শুধু একটি বিষয়ের জন্য উল্লেখ করছি তা হচ্ছে 'ভালোবাসার রকমফের' । আমরা সবাই জানি ''শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব নিজেকেরকে কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি, দেশপ্রেমিক বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেন ।''
নাগরিক হিসেবে আমরাও তাদের সেই কথা বিশ্বাস করি । তারাই আসলে প্রকৃত দেশপ্রেমিক। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের চেয়ে কেউ এই দেশকে ভালবাসতেই পারে না। তাই দেশের মানুষও এক মাত্র তাদেরকেই অনুরোধ জানাতে পারে-
প্লিজ 'আপনারা প্রকৃত দেশপ্রেমিক হিসেবে দেশের বর্তমান অচলাবস্থা থেকে আমাদের মুক্তি দিন,দেশটাকে সুস্থভাবে চলতে দিন।আমাদের ব্যবসা-বাণিজ্য,শিক্ষা, চিকিৎসাসহ দৈনন্দিন জীবনকে অবিরাম ব্যহত হওয়ার হাত থেকে আমাদের রক্ষা করুন ।''
আমরা আপনাদের কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করি, আপনারাই প্রকৃত এবং একমাত্র দেশপ্রেমিক। আর আপনারা যেহেতু এই দেশকে সবচেয়ে বেশি ভালোবাসেন , তাই দেশ ও দেশের জনগণের কোনো ক্ষতি হোক তা আপনারা চাইতেই পারেন না, এটাও বিশ্বাস করি । সুতরাং কেবল আপনারাই পারেন, দেশের বর্তমান দুঃসহ অবস্থা থেকে ১৬ কোটি মানুষকে মুক্তি দেয়ার কার্যকরী উদ্যেগ গ্রহণ করতে।''
প্লিজ, আমাদের মুক্তি দিন।আমাদের আর ভোগাবেন না।আমরা মুক্তি চাই!!
ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন
হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন
আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!
খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন
আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?
রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন
সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।