ঘোড়ার আগে গাড়ী নয় !!
১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া গতকাল বলেছেন আগে দল গোছাবেন ,তারপর আবার আন্দোলনে নামবেন। খুব ভালো কথা ।তবে প্রশ্ন হচ্ছে একথা তো তিনি ২০১৪ সালেও বলেছিলেন, কিন্তু দেখা গেছে শুধুমাত্র ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা এবং ঢাকা মহানগর আহবায়ক কমিটি ঘোষণা ছাড়া আর কোনো কমিটি পূনর্গঠন করা হয়নি। এমনকি আন্দোলন কেন ব্যর্থ হলো তার কোনো পর্যালোচনা পর্যন্ত করা হয়নি। আর এবারেতো এক পা এগিয়ে আন্দোলন আনুষ্ঠানিক ভাবে স্থগিত পর্যন্ত করা হলো না।এতবড় রাজনৈতিক দলের কাছে যা কোনো ক্রমেই কাম্য নয়।আর পর্যালোচনা হবেই বা কিভাবে? স্বয়ং দলীয় প্রধান যখন সিনিয়র নেতৃবৃন্দকে তৃণমূল কর্মীদের দ্বারা ঠেঙ্গানোর ভয় দেখান।একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বক্ব অবশ্যি সমালোচনা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে। তাকে বুঝতে হবে তৃণমূল কর্মী একটি দলের শিরা-উপশিরা কোনো ক্রমেই মস্তিস্ক নয়।তাই মস্তিস্কে পঁচন ধরলে তা সারাতে হলে বড়সড় অপারেশন করতে হবে। শিরা-উপশিরা তখন সেরে ওঠার জন্য অনুঘটক হিসেবে কাজ করতে পারে মাত্র,তবে কোনো ক্রমেই প্রধান ভূমিকা পালন করতে পারে না। এই সহজ সত্যটি দলীয় প্রধান হিসেবে খালেদা জিয়াকে বুঝতে হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন