somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল রাজনৈতিক দলকে ঘোলা পানিতে মাছ শিকারীদের বিষয়ে সতর্ক হতে হবে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সালের ৫ মার্চ মধ্যরাতে গুলশানের ১১৭ নম্বর সড়কে নিজের বাসার কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী।এ বছর জানুয়ারি মাসে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের গাড়ীতে ব্যাপক গুলিবর্ষণ করা হয় এবং যাতে তিনি আহত হন। সবশেষ, গতকাল সন্ধ্যায় গুলশানের কূটনৈতিক পাড়ায় দুর্বৃত্তের গুলিতে এক ইতালীয় নাগরিক তাবেলা সিজার নিহত হয়েছেন। বাংলাদেশে হত্যার মাধ্যেমে মৃত্যু একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাড়িয়েছে। রুঢ় শোনালেও ব্যক্তিগতভাবে এ ধরনের সংবাদ আমাকে খুব একটা এখন আর ভাবায় না। পরিস্কারভাবে বললে আমি মৃত্যু সংবাদ দেখি না ও পড়িও না।কিন্তু উপরে উল্লিখিত ঘটনা তিনটি আমাকে বিশেষভাবে চিন্তিত করেছে কারণ এতে সচরাচর সুবিধাভোগীদের জড়িত থাকার সম্ভাবনা শূণ্যের কোঠায়। প্রশ্ন হচ্ছে , তবে কে কারা এধরনের হাই সিকিউরিটি জোনে সর্বোচ্চ পর্যায়ের ঝুঁকি গ্রহণ করে হত্যাকান্ডের মতো ঘটনা ঘটিয়ে নিরাপদে চলে যেতে পারে।তিনটি ঘটনার ভুক্তভোগীদের একজনের ক্ষেত্রেও কিন্তু ব্যক্তিগত শত্রুতা বা ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে তিনটি ঘটনারই কিন্তু আন্তর্জাতিক সংবাদ মূল্যে অত্যাধিক। অথচ বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলের সবার জন্যেই দেশের নিরাপত্তাজনিত কারণে ঘটনাগুলো চরমভাবে অস্বস্তিকর।
অপ্রাসঙ্গিকভাবে একটি বিষয় উল্লেখ করে শেষ করবো। লাদেনকে আমেরিকান ''নেভি সিল'' পাকিস্তান সেনাবাহিনীর চোখে ধুলো দিয়ে ঝটিকা অভিযান চালিয়ে ধরে নিয়ে যায়। পাকিস্তান সশস্ত্রবাহিনীর জন্যে লজ্জাজনক হলেও তারা বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করে না। কিন্তু পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশের যারা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে বিন্দুমাত্র খোঁজখবর রাখেন প্রচারণাটি বিশ্বাস করে না।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×