somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ হান্টিংটনের রাজনৈতিক তত্ত্ব অনুসরণ করে চলেছে।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''যেসব দেশে স্বৈরশাসন দীর্ঘকাল ধরে টিকে থাকে , যেমন স্পেন ও পর্তুগাল , সেসব দেশে গণতন্ত্রের স্থায়ী শিকড় গাড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বিশেষ করে সেসব দেশের তুলনায় , যেখানে একবার গণতন্ত্র আর একবার স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থার নিয়মিত পালাবদল ঘটতে দেখা যায় ।কারণ, স্বৈরতন্ত্রের ব্যাপারে একসময় যে ব্যাপক ঐক্যমত্য গড়ে উঠেছিলো, মানুষ ঠিক সেই ধরনের ঐক্যমত্য গণতন্ত্রের প্রতি দেখাতে আগ্রহ প্রকাশ করে।''
-হান্টিংটনের তত্ত্বটা বাংলাদেশের বর্তমান রাজনীতির ক্ষেত্রে কতটা সঠিক বা ভ্রান্ত তা নিয়ে বিতর্ক থাকতে পারে। তবে এটা ঠিক ,বাংলাদেশ ১৯৭৫ থেকে ১৯৯১ সাল অর্থ্যাৎ ১৬ বছর সামরিক শাসনের অধীনে এবং সর্বশেষ ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত বিশেষ পদ্ধতির সামরিক শাসনের অধীনে ছিলো। সেই হিসেবে বাংলাদেশ স্বাধীনতার ৪৫ বছরের মধ্যে প্রায় ১৮ বছর একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার অধীনে ছিলো। তবে এটাকে স্থায়ী একনায়কতান্ত্রিকতা বলা যাবে কিনা , সেটা স্পষ্ট নয়।স্পেন, পর্তুগাল,চিলি,সালভাদর,গুয়েতামালার ক্ষেত্রে যে ধরনের নিরবচ্ছিন্ন এবং দীর্ঘমেয়াদী সামরিক শাসন আমরা লক্ষ করেছি , বাংলাদেশে সে ধরনের সামরিক শাসনের আওতায় কখনোই ছিলো না।
১৯৭৫ সাল থেকে ১৯৮১ এবং ১৯৮২ থেকে ১৯৯০ ও সর্বশেষ ২০০৭ থেকে ২০০৯ -মাঝে বিরতি দেয়া এই সামরিক শাসনকে নিরবচ্ছিন্ন বলা যায় না। অবশ্য সময়ের মাপকাঠিতে বিচার করলে ১৮ বছর আবার কম দীর্ঘও নয়।যাদি তাই হয় তবে হান্টিংটনের তত্ত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক না-ও হতে পারে। কিন্তু বাংলাদেশে গণতন্ত্রও আবার কখনোই নিরবচ্ছিন্ন ছিলো না ,যেমনিভাবে স্বৈরশাসনও সে অর্থে এখানে তেমন শক্ত ভীত গড়ে তুলতে পারেনি।
সেদিক থেকে বিচার করলে বাংলাদেশের ক্ষেত্রে হান্টিংটনের তত্ত্ব সঠিক।কারণ, যেসব দেশের শাসনব্যবস্থা একবার গণতন্ত্র আর একবার স্বৈরতন্ত্রের মধ্যে পেন্ডুলামের মতো দোল খায় , সেসব দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা যদি কঠিন অথবা সময়সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে , তাহলে বাংলাদেশের ক্ষেত্রে হান্টিংটনের তত্ত্বটি সঠিক বলে প্রতীয়মান হয়।কারণ বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ হান্টিংটন অনুশ্রুত রাজনৈতিক তত্ত্ব অনুসরণ করে চলেছে।
অন্ততপক্ষে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংস্কৃতি বিশ্লেষণ করলে সেটাই মনে হয়।
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×