somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভ্রের সাথে বিজয়ের পার্থক্য মোস্তফা জাব্বারে অভ্র পাইরেটেড এর জবাব

১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অভ্র বিজয়কে নকল করেছে - হ্যাক করেছে- পাইরেসী করেছে......

পুরো আইটি সেক্টর গরম করে ফেলেছেন মিঃ জব্বার। যাই হোক কম্পিউটার তো বুঝে গনিতের ভাষা। আসুন গনিতের ভাষাতেই দেখি কতটুকু পাইরেসী হয়েছে। মিঃ জব্বার বলেছেন তার বিজয় কি-বোর্ড এর কথা যা অভ্রতে ইউনিজয় কি-বোর্ড হিসেবে দেয়া আছে।

এই কি-বোর্ড ছাড়া আর কি কোন কি-বোর্ড নাই? আছে - আর ও কমপক্ষে ৪টি কি-বোর্ড আছে। যেমনঃ ন্যাশনাল, বর্ননা, অভ্র ইজি, অভ্র ফোনেটিক ইত্যাদি। তাহলে ফল কি দাড়াল- পাইরেসীর হার ২০%।

আসুন এ ২০% সবেধন নীলমনি মিঃ জব্বারের বিজয় সফটওয়্যারের সাথে কতটুকু মিল রেখেছে তা আমরা দেখি।

পার্থক্যঃ

১. বিজয় উইন্ডোজ ৯৫, ৯৮ ও সাপোর্ট করে যা অভ্র করেনা। সুতরাং অভ্র তার কোডিংয়ে কোন কিছুই বিজয় থেকে ধার করেনি।

২. পুরনো বিজয়ে ইউনিকোড ফন্টগুলির সাপোর্ট নেই। অভ্র শুরু থেকেই ইউনিকোড বেজড।

৩. অভ্রতে জব্বার সাহেবের একটি ফন্টও কাজ করে না। তাই অভ্র ফন্ট পাইরেসী থেকে মুক্ত। সে সর্বদাই ইউনিকোড বেজড মুক্ত ফন্ট এর উপর নির্ভরশীল।

৪. অভ্রতে ঃ - এর কি-স্ট্রোক ভিন্ন।

৫. অভ্রতে ৎ - এর কি-স্ট্রোক ভিন্ন।

৬. অভ্রতে ঁ- এর কি-স্ট্রোক ভিন্ন।

৭. অভ্রতে ং এর কি স্ট্রোক ভিন্ন।

৮. ঙ - এর কি-স্ট্রোক আলাদা।

৯. ো - কার দিতে বিজয় এ দু'বার কি-চাপতে হয় কিন্তু অভ্রতে একবার এবং এটি অক্ষর লেখার পর চাপতে হয়।

১০. ে- কার একইভাবে অক্ষর লেখার পর চাপতে হয়।

১১. যুক্ত অক্ষর বিজয়ে লেখার পর ডিলিট করলে পুরো লেখা মুছে যায় কিন্তু অভ্র যুক্ত অক্ষরের প্রতিটি অক্ষরকে আলাদা ভাবে মুছে থাকে। তাই ভুল হলেও দ্রুত সংশোধন করা যায়।

১২. বিজয় দিয়ে টাইপ করলে ডকুমেন্টে ব্যাকরন ভুল দেখায় কিন্তু অভ্রতে এ সমস্যা নেই।

১৩. অভ্র চালু করতে একটি মাত্র কি-স্ট্রোক যথেষ্ট এবং ফন্ট ও ম্যানুয়ালী পাল্টাতে হয় না। এফ১২ চাপলেই স্বয়ংক্রিয়ভাবে ভাষার সাথে সাথে ফন্ট ও পাল্টে যায়। বিজয় অনেক অনেক পিছনে পড়ে আছে এ দিক থেকে।

১৪. অভ্রের লিনাক্স ভার্সন রয়েছে কিন্তু বিজয় শুধুমাত্র ম্যাক ও উইন্ডোজে চলে।

১৫. অভ্র ব্যবহারের জন্য ফ্রি কিন্তু বিজয় টাকা দিয়ে কিনতে হয়।

১৬. অভ্রতে নিজের কি-বোর্ড নিজেই তৈরী করে নেয়া যায় কিন্তু বিজয়ে এ ধরনের কোন সুবিধা নেই।

১৭. বিজয় দিয়ে টাইপ করলে ওয়ার্ডে অনেক সময় বিভিন্ন অক্ষর বা শব্দ পরিবর্তিত হয়ে যায় অটোকারেক্ট ফিচারের জন্য কিন্তু অভ্রতে এ ধরনের সমস্যা নেই।

১৮. অভ্র দিয়ে ইউনিকোড সাপোর্ট করে না এমন সফটওয়্যারে বাংলা লেখা যায় না যেমন- ফটোশপ, ইলাস্ট্রেটর কিন্তু বিজয় দিয়ে লেখা যায়- এটি বিজয়ের ভাল দিক হলেও একটি বড় পার্থক্য।

১৯. ও- লিখতে হলে অভ্রতে লিংক কি চাপতে হয় কিন্তু বিজয়ে লিংক কি চাপতে হয় না।

এবার আপনাদের পালা....

পার্থক্য বলতে থাকুন আর ২০% পাইরেসীর কত পার্সেন্ট শেষ পর্যন্ত থাকে দেখা যাক

বেচার মিঃ জব্বার সামান্য একটি লে-আউট আবিষ্কার করেই যে ক্রেডিট নিতে থাকেন তা কোন মানসিকতাকে রিপ্রেজেন্ট করে আর বলার অপেক্ষা রাখে না।

কেউ কেউ কোন কাজের জন্য কতটুকু ক্রেডিট নিতে হয় তার মাত্রাজ্ঞানও মাঝে মাঝে হারিয়ে ফেলেন।

এজন্যই বলা হয়ে থাকে-

Great Mind Discuss Ideas
Average Mind Discuss Events
Small Mind Discuss Peoples
Very Small Mind Discuss Themselves(!!!!)
এবার আসেন মজার একটা ব্যাপারে


এবার দেখেন একটা মানুষ কতটা প্রচার মানসিকতার হলে এই ভাবে সফটওয়্যার সিডির উপরে নিজের নাম ছবি বড় করে দেয় এই রকম আমি পুরো দুনিয়াতে প্রথম দেখলাম এইভাবে নিজের প্রচার করে।আর অভ্র মেহেদি ভাইয়ের একটা ছবি পুরো নেটে ঘেটেও পেলাম না।ফেইসবুকেও উনার ছবি নাই ।একেই বলে মন মানসিকতা। লেখাটি আমাদের ফোরামের জিবন ভাই লিখেছেণ
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:১৪
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×