somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর জনমের দায়

১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে সামু ব্লগের জন্মদিন, আজ ১৫ ডিসেম্বর ! আজ বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের, জন্মদিন। তাই আজকে সকল বাংলা ব্লগারদের জন্মদিন, এবং খুব করে বলি আজ এই আমি আজকের আমার দ্বিতীয় সত্ত্বা' র ও জন্মদিন। যেটুকুই আজ শব্দেশব্দে নিজেকে ভালোবাসতে পারি, ভালোবাসার প্রকাশ করতে পারি সবটুকু' র জন্মই এই ব্লগে।


আঙুলের ভাঁজে গুনেগুনে বেহিসেবী কাটানো দিনগুলো তে ব্লগের সাথে পরিচয় আমার! জীবনের নিদারুণ খর সময় অথচ সবচাইতে পাললিক সময় সেটা। দূর্বাঘাসে ঘাসফড়িঙ এর দিন কাটানো এই আমি তখন গুটিসুটি মেরে গৃহকোণে। জীবনের এই বাঁকে অসম্ভব দ্রুত ঘটে যাওয়া রুপান্তর গুলো সামলাতে সামলাতে প্রায় ভুলে যাওয়া অন্য এক আমি জন্ম হচ্ছিলো তখন। রূপান্তরের ও সূক্ষ্ম চেরা রক্তক্ষরণের বেদনা আছে ! আছে নিত্য নতুনে আনকোরা আনন্দ! প্রবাস জীবন ! পরবাসী জীবন ! রোদ মেঘ ছায়া, আনন্দ আবদার আর স্বজন প্রিয়জন ছেড়ে নদী ভাঙা বসতি জীবন। ডুবতে থাকা সময়ে বাংলা হরফ দেখে খড়কুটো আঁকড়ে ধরার মত তখন ব্লগ কেই আঁকড়ে ধরেছিলাম।


২১ শে ফেব্রুয়ারী, সে মাসেই মুম্বাই থেকে গুরগাঁও এসেছি। পরিবেশ, বাসস্থান, আপনজন প্রিয়জন সবকিছুই অপরিচিত। সবতাতেই হয়ত আমার নয় হাহাকার। বাচ্চারা বেশ ছোট, একমাত্র আত্মার আত্মীয় তখন অফিসিয়াল ট্যুরে অন্য শহরে। নতুন ফোন নাম্বার ও নেয়া হয় নি।মা ভাই বোন বন্ধুদের সাথে একমাত্র যোগাযোগ স্কাইপ। ২১শের প্রথম প্রহরে দেখলাম ব্লগের ব্যাকগ্রাউন্ড পাল্টে রঙধনু বেলুনে সেজেছে। সেখানে আমার নামের বাংলা উচ্চারণে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ব্লগ। আহা সে অযাচিত আনন্দ অনুভূতি কাউকে বুঝাতে পারবো না। সে আনন্দের ভাগ করে নেয়ার জন্যে ও কাছে শুধু ব্লগার' রাই সেদিন। সমস্ত দিন ল্যাপটপে ব্লগ পাতা টা খুলে রেখেছিলাম
সে দিন, আবেশিত আনন্দে ছিলাম ভেসেছিলাম সেদিন।


ব্লগের শুরুর দিকের দিনগুলো ছিল পালাই পালাই আমার, ব্লগ জমজমাট তখন গল্প কবিতা ভ্রমণ গল্প ! এবং মন্তব্যে ও বেশ চেতনা মননের পরিচয় মেলে। সব দেখে মনে হচ্ছিল অন্য কোন জীবনের অংশ সেটা, যে হেলেঞ্চা কলমির ভেসে থাকা জীবন আমি জমা রেখে এসেছি শৈশবের মোরগ ফুলের ঘন লাল রঙে, নির্লিপ্ত মমতায়। ব্লগ ব্লগার বাংলায় লিখতে পারা, এসব কিছুই ধীরে ধীরে আমাকে শব্দ জমা করেকরে ফিরিয়ে নিয়ে গেলো সেই হিজল তলার হাওয়াই মিঠাই পাটিতে, হিজল গোটার ফেনায় স্বপ্ন বুদবুদে। এক্কাদোক্কা' য় আমি নতুন করে লিখতে শিখলাম। আজকের এই জলেজলে শব্দজমা করে কবিতায় গাঁথা মনিরা সুলতানা' র সবটুকু কৃতিত্ব ই এই ব্লগ আর ব্লগারদের।


অসম্ভব মায়া জড়ানো মিঠেল সুখের অনুভবের জন্য যেমন আমার পরিবারের কাছে রয়ে গেছে দায়, একটা নির্ভার দুরন্ত শৈশব, একটা মায়াময় স্বপ্নবোনা কৈশোর! তারুণ্যের জারুল উজ্জ্বলতার জন্য যেমন আমি মাতৃভূমির কাছে, এই বাংলার প্রকৃতির, প্রতিটা ঋতুর কাছে ঋণী। এই যে পায়েপায়ে আলতো আদরে দূর্বাঘাসের প্রেম, গেরুয়া শালিক চঞ্চুর বিরাগ্যে উদাসীনতা ! ফটিক জলে চাতক ছায়া !!! সবনিয়েই নৈর্ঝত আর অষ্ট দিক সবার কাছেই আছে আমার আর জনমের দায় তেমনি আমার একান্ত অনুভব, মন কথা যত, মনের সব কথা পাতায় তুলে আনার, প্রকাশ করার এই সারল্যটুকুর জন্য ও বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের কাছে কিছু দায় আছে।

বাংলা ভাষার প্রথম ব্লগ সামহোয়্যারইন ব্লগের ১৫ তম জন্মদিনে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্লগ, ব্লগার এবং যে কোনভাবে এর সাথে যুক্ত আছেন তাদের। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ সৈয়দা গুলশান ফেরদৌস জানা এবং আরিল্ড ক্লোক্কেরহৌগ কে। চমৎকার এই প্ল্যাটফর্মটি আমাদের কে শত ঝঞ্ঝার মাঝে ও মাথা উঁচু করে মাতৃভাষার চর্চা করার সুযোগ দিয়ে যাচ্ছে। বেঁচে থাক নান্দনিকতা চলুক সুকুমার বৃত্তির চর্চা, ভাষা হোক উন্মুক্ত । স্বপ্ন স্বদেশ গড়ায়, ভাবনায় ব্লগাদের থাক সবচাইতে বেশি অবদান।


শুভ শুভ জন্মদিন সামহোয়্যারইন।

সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:২৯
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×