somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ শুভেচ্ছা

১৩ ই মে, ২০২১ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট্ট এক জীবনের প্রতি পরতে পরতে মিশে থাকা আনন্দের মাঝে ঈদ আনন্দ সব চাইতে বর্ণীল। স্মৃতিতে থাকা শৈশব থেকে শুরু করে আজকের করোনা কাল। কতরূপে নানাঢঙে রঙধনু হয়ে ছুঁয়ে গেছে যে ঈদ! সব উচ্ছ্বাস মিলেমিশে ঐকতান। তবে সব স্মৃতির মাঝে আইসিং অন দ্যা কেক হয়ে আছে শৈশবদের ঈদ।

আমার মনে থাকা শৈশব আমি কাটিয়েছি পুরানো ঢাকায়। চাঁন রাত হচ্ছে সারাজীবন ই ঈদের শুরুর আরেক ঈদ! তারাবী নামাজের পর শুরু হত তারাবাতি, মেহেদী আর পটকার ফুলঝুরি। পুরানো ঢাকায় রোজার আমেজ শুরু হত শবে বরাত এর এক সপ্তাহ আগে থেকে, ঝিল্লী শুকায়ে মরিচা বাতি বানিয়ে প্রতিদিন রোদে শুকানো, তারাবাতির কালেকশন। আর শবেবরাতের রাতে পাতার বাটিতে তেহারি। এমন বৈশাখ জ্যৈষ্ঠে রোজায় দিন শেষে সবচাইতে আনন্দ জমা ছিল গামলা ভর্তি বাঙ্গি লেবু’ র শরবতে। বোম্বাই জিলাপির টুইটুম্বুর রসে। দুই টাকার বরফ কিনে আনা যেন এক একদিনের সাফল্যের মানদণ্ড ছিল বন্ধু বান্ধবদের কাছে।

ধুপখোলা মাঠে রোজার ঈদে সাত দিন আর কোরবানির ঈদে তিন দিনের মেলা বসত। আমার শৈশবের ঈদ আনন্দ সেই মেলার লাল নীল কাঁচের চুড়ি, মাটির হাড়ি বাসন। নাগর দোলায় এখনও স্মৃতি’র দোলনায় ঝুম ঝুম আনন্দ। নতুন জামা জুতা নিয়ে ঘুমের স্মৃতি অনেকেরই। কত কষ্টে নতুন জামার নকশা আর রঙ কে লুকাতে হত। ছেলেরা যেমন মরিচা বাতির জন্য মশলা সংগ্রহ করত, তেমনি বড় আপুদের দেখতাম কমলার খোসা রোদে শুকিয়ে রাখত। চাঁন রাতের দিন দুধের সর কাচাঁ হলুদ আর কমলার খোসা বেটে রাখত, সকালে গোসল করার জন্য। ভোর রাতে উঠে গোসল সেরে নতুন জামা জুতায় সাজতাম। মায়ের রান্না ঘরে ততক্ষনে মৌমৌ সুবাস! প্রিয় বন্ধুদের সাথে এরপর দে ছুট। ঈদের দিন মসজিদের সামনের রাস্তা সহ আশের পাশের সমস্তটা জুড়ে ঈদের জামাত হত, আমি ছাদে না হয় বাসার পাশের বারান্দায় অপেক্ষা করতাম নামাজ শেষ হবার। সবাই মিলে একসাথে সেজদা দেয়ার দৃশ্য ছিল অপার্থিব অনুভূতি।

এখনকার এই ভার্চুয়াল ঈদ নিয়ে কি ই বা বলার আছে? রোজার ঈদ, কোরবানির ঈদ সব ঈদ ই এখন কোভিড ঈদ ! আমাদের জীবন সময় আনন্দ সবকিছুই কেমন এক ফ্রেমে আটকে আছে। দিন শেষে এটুকু ভাবতে ভালোলাগে পরের বছর নিশ্চয়ই আমরা একটা স্বাভাবিক সময়ে ফিরে যাবো। হ্যাঁ নিশ্চয়ই ফিরবো।

ঈদ মোবারাক সবাই কে !
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২১ রাত ১০:৫৫
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×